শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • অসহায় মানুষের পাশে চেয়ারম্যান ফেরদৌস
  • অসহায় মানুষের পাশে চেয়ারম্যান ফেরদৌস

    ধনাগোদা বার্তা.

    সুমন আহমেদ, মতলব উত্তর :

    মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে প্রতিনিয়ত সহযোগিতা ও সেবা করে যাচ্ছেন ষাটনল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার।

     

    খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হবার পর থেকে অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন তিনি। বিশেষ করে চেয়ারম্যান হওয়ার পর থেকে নিজ উদ্যোগে দশ হাজারের অধিক পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করে যাচ্ছেন। চেয়ারম্যান হওয়ার আগেও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের সৎকারের সময় উপস্থিত থেকেছেন। এলাকার অবহেলিত মন্দির – মসজিদের উন্নয়নের ধারাও অব্যাহত রেখেছেন তিনি।

     

    ষাটনল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল মালেক মুফতি বলেন, অবহেলিত এক জনপদের নাম ষাটনল ইউনিয়ন। এই এলাকার মানুষেরা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলো। এই অবহেলিত মানুষগুলোর খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়মিত প্রদান করে যাচ্ছে আমাদের মানবিক চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার। তার হাত ধরেই উপজেলার অবহেলিত ইউনিয়নটি এখন উন্নত ইউনিয়নে পরিণত হচ্ছে। জনজীবনেও উন্নয়নের ছোয়া লাগছে। অনেক সময় দেখি যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী প্রদান করছে। আমাদের এলাকার কৃতি সন্তান ফেরদৌস আলম সরকারের এ উদ্যোগ সকল মানুষের পাশে দাঁড়ানো এ মহৎ কাজকে আমি স্বাগত জানাই।

     

    রঙ্গুখার কান্দীর হতদরিদ্র কাসেম বেপারী বলেন, আমি অনেক দিন ধরে খুব অসুস্থ। ঠিকমত কাজে যেতে পারছিলাম না। অনেক সময় একবেলা খেয়েও দিন পার করছি। এমন সময় চেয়ারম্যান সাহেব আমাদের জন্য বাজার করে বাড়ি এনে দিয়ে গেছে। এর আগেও জেলে ভাতা, শাড়ী-লুঙ্গীসহ বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করে আসছে। মহান আল্লাহ চেয়ারম্যান সাহেবের মঙ্গল করুক।

     

    ষাটনল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইঞ্জিঃ রোকনুজ্জামান জানান, আমি গত কয়েকবছর ধরে ফেরদৌস আলম চেয়ারম্যানের কার্যক্রম দেখে বিস্মিত। এলাকার অসহায়, দুঃস্থ ও হতদরিদ্রের জন্য যেভাবে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়ে আসছে তা একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামীতেও চেয়ারম্যান সাহেব এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখুক।

     

    ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার বলেন, আমাদের এলাকা দীর্ঘদিন অবহেলিত ছিলো। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম এলাকার অসহায় মানুষের জন্য কিছু করবো। আমি চেয়ারম্যান নির্বাচিত হবার পর আমার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি এলাকার অসহায় মানুষের পাশে দাড়ানোর। আগামীতেও আরো বৃহৎ পরিসরে মানুষের পাশে দাড়িয়ে সেবা করে যেতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

     

    অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি চেয়ারম্যান ফেরদৌস দিয়েছিলেন সেই ধারাবাহিকতায় ১৭ জানুয়ারি মঙ্গলবার ষাটনল ইউনিয়নের আওতাধীন রঙ্গুখার কান্দীর হতদরিদ্র কাসেম বেপারীর পরিবারের কাছে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম ভুলু খান। ইঞ্জিঃ রোকনুজ্জামান, ষাটনল ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রধান, সাবেক মেম্বার আব্দুল মালেক মুফতি, জেলে প্রতিনিধি মোঃ ইমান আলী, আব্দুল ছাত্তার, কাওসার আলম বাবু, মোঃ সোহরাব, মোহাম্মদ আলী, আনিছ, মোঃ রাজিব খান প্রমুখ।

     

    ক্যাপশন :

    মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে মানবিক চেয়ারম্যান ফেরদৌস আলম।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।