
নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান সময়ে মিউজিক ভিডিও বেশ জনপ্রিয়। যুব প্রজন্ম এই ধরনের ভিডিও দেখতে বেশ পছন্দ করেন। বর্তমান সময় ও তরুণ প্রজন্মদের কথা মাথায় রেখে ইতিমধ্যেই সারা ফেলেছে মিউজিক স্টেশন এমকে মিউজিক। জনপ্রিয় মিউজিক স্টেশন এমকে মিউজিক প্রেজেন্ট মিউজিক ভিডিও মীরজাফর এর রিলিজ অনুষ্ঠানটি এন.এ.এম টাওয়ারের অফিস কক্ষে গত ৯ ডিসেম্বর সোমবার রাতে কেক কেটে ঝাঁকজমকপূর্ণভাবে করা হয়। বাস্তবধর্মি এ মিউজিক ভিডিও আমরা দেখতে পাবো ইউটিউবে এম কে মিউজিক চ্যানেলে। এই মিউজিক ভিডিও অন্যরকম এক গল্প উপহার দেবে সকলকে। অতীত আর বর্তমানকে একসাথে মিলিয়ে তুলে ধরা হয়েছে এই মিউজিক ভিডিওতে।
রিলিজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মিউজিক ভিডিও মীরজাফরের ডিরেক্টর সেলিম রেজা, প্রডিউচার কিরণ রেজা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্রেন্ডস জোন সোসাইটির সদস্য ফয়সাল।
এ সময় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়ালী উল্যাহ ঢালী, বিএনপি নেতা আবুল খায়ের, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, ধনাগোদা বার্তার সম্পাদক ও প্রকাশক এবং মতলব প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আশরাফুল জাহান শাওলিন, অনলাইন টুডে টাইমসের সম্পাদক ও প্রকাশক তানজীম হাসান মায়াজ, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মতলব প্রতিনিধি সমির ভট্টাচার্য্য বলু, সাংবাদিক শফিকুল ইসলাম রিঙ্কু, অনলাইন সময়ের বার্তার সম্পাদক তফসিল হাসান, সাংবাদিক সাইফুর রহমান সবুজ, রাসেল দেওয়ান সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
