শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৪; মতলব দক্ষিণে অংশগ্রহণ করছেন ৩০৩৮ জন পরীক্ষার্থী
  • এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৪; মতলব দক্ষিণে অংশগ্রহণ করছেন ৩০৩৮ জন পরীক্ষার্থী

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে আরম্ভ হতে যাওয়া এসএসসি, দাখিল ও ভোকেশনালে মতলব দক্ষিণ উপজেলায় ৩০৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছেন। যার মধ্যে ১৩৫৪ জন ছাত্র এবং ১৬৮৪ জন ছাত্রী।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় ২২৭২ জন অংশগ্রহণ করছে যার মধ্যে ১০৪২ জন ছাত্র এবং ১২৩০ জন ছাত্রী। ভোকেশনালে অংশগ্রহণ করছে ১৯৩ জন যার মধ্যে ৯৯ জন ছাত্র এবং ৯৪ জন ছাত্রী। অপরদিকে দাখিল পরীক্ষায় ৫৭৩ জনের মধ্যে ২১৩ জন ছাত্র এবং ৩৬০ জন ছাত্রী অংশগ্রহণ করছে। এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে মতলব জগবন্ধু বিশ্বনাথ (জে.বি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালি উচ্চ বিদ্যালয় এবং আসিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনালের পরীক্ষা অনুষ্ঠিত হবে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। দাখিল পরীক্ষার কেন্দ্র হিসেবে বরাবরের মতো মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।

    এসএসসি, দাখিল ও সমমান বিষয়ে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন। সেই সাথে পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।

    এদিকে এসএসসি, দাখিল ও সমমান বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে অসাধু উপায় অবলম্বনকারীদের বিষয়ে প্রশাসনকে অধিকতর সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মতলবের সচেতন মহল। গত বছর মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একাধিক শিক্ষার্থীর হাতে মোবাইল এবং বহিষ্কারের মতো ঘটনাও ঘটেছে বলে মনে করিয়ে দেন তারা।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।