
শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো।
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই সবুজ সংঘের আয়োজনে ১০দিন ব্যাপী বৃক্ষ মেলার চতুর্থ দিনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় চাঁচাই সবুজ সংঘের সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে ও তরুনদলের উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেনের সঞ্চালনায় চাঁচাই ফুটবল মাঠে বৃক্ষ মেলার চতুর্থ দিনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন। যুগ্ন আহবায়ক শরিফুল হালদার, যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম, উপজেলা জাসাসের আহবায়ক মোঃ মুরশিদ আলী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাজান আলী,কুশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী শরিফুল ইসলাম।কুশুলিয়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সাইফুল ইসলাম, কালিগজ্ঞ উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক আবুল হোসেন। যুগ্ন আহবায়ক ইদ্রিস আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়ার সহ সভাপতি জাকির হোসেন।কালিগঞ্জ উপজেলা সৈনিক দলের আহ্বায়ক আবু হুসাইন সোহাগ, উপজেলা তরুণ দলের সদস্য সচিব ওমর ফারুক প্রমুখ।
পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উল্লেখ্য যে, ৬ষ্টতম বৃক্ষ মেলায় বিভিন্ন প্রজাতির ১৫ টি বৃক্ষের স্টলসহ ১”শটি স্টল শোভা পেয়েছে। প্রতিদিনে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নামি-দামি শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হচ্ছে।
