শিরোনাম
কালিগঞ্জে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলে রাখার অভিযোগ,প্রশাসনের হস্তক্ষেপ কামনা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু রাজু ভাস্কর্যে বিসিএস গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ জন টঙ্গীতে শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক শাহজালালে যাত্রীবেশে লাগেজ সম্পদ সংক্রান্ত ঘটনায়: সমন্বয় অভিযানে আটক যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচন: কোন রাজ্যে এগিয়ে কে নতুন হামলা হলে উপসাগরীয় দেশের তেল স্থাপনায় আঘাত হানবে ইরানি কূটনীতিক |: মুজতবা খামেনি কেন জনসমক্ষে আসেন না সখীপুরে নিখোঁজের ৪১ ঘণ্টা পর বংশাই নদে মিলল তরুণের নিরাপত্তাশঙ্কার মধ্যেও ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেল বিমান
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার
  • কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
    বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত শোনেন। দিনব্যাপী গণসংযোগ শেষে বিকেল ৫টায় রতনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    বাংলাদেশ জামায়াতে ইসলামী রতনপুর ইউনিয়ন শাখার আমির ক্বারী আফতাবুজ্জামানের সভাপতিত্বে এবং ইউনিয়ন শাখার সেক্রেটারি মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ এবং উপজেলা জয়েন্ট সেক্রেটারি ও কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মোশারফ হোসেন।
    এছাড়া বক্তব্য দেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক শেখ আলমগীর হোসেন, রতনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মতিউর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা আকছেদুর রহমান, রতনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম এবং ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি বাকি বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
    প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, জনগণের আস্থা ও সহযোগিতাই উন্নয়নের মূল ভিত্তি। রতনপুর ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করে বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনই তাঁর লক্ষ্য বলেও উল্লেখ করেন।
    তিনি আরও বলেন, জনগণের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা তাঁর অঙ্গীকার। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনসেবা মূলক কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আন্তরিক ভাবে কাজ করে যাওয়া হবে।
    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুস সবুর সাইফুল। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান