• প্রচ্ছদ
  • Uncategorized
  • কালিগঞ্জে মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধিঃ

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম সরদার তার ব্যক্তি মালিকানাধীন জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা এবং তাকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

    মঙ্গলবার (৯ জুন) বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাঘুরালী গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে সাইদুল ইসলাম সরদার।লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত একটি মানববন্ধনে তার বিরুদ্ধে সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি প্রশাসনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।তিনি জানান, মাঘুরালী (চাঁদের পুকুর) এলাকায় তার পৈতৃক ও ক্রয়সূত্রে অর্জিত রেকর্ডভুক্ত জমি রয়েছে, যা তিনি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করা হলে তিনি বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার ও পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

    সাইদুল ইসলাম আরও বলেন, ঘটনার পর তিনি কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন এবং আদালতে একটি মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। তার দাবি, বিকল্প চলাচলের রাস্তা থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে তার মালিকানাধীন জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে।এছাড়া তাকে মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং প্রশাসনের কাছে অপরাধী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, হামিদুল হক সরদার, অবসরপ্রাপ্ত মৎস্য উন্নয়ন কর্পোরেশনের প্রকল্প ব্যবস্থাপক আনিসুর রহমান, অলিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।শেষে সাইদুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

    আরও পড়ুন

    কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ 
    কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম
    কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
    মতলব উত্তরে এতিমের চাল হরিলুট  অর্ধেকই উধাও
    সাতক্ষীরা কালিগঞ্জের পশ্চিম নারায়ণপুরে ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ
    কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা
    চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয়
    কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার