শিরোনাম
কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম উদ্বোধন শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়ার আতঙ্ক অ্যাটর্নি জেনারেল: ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি অস্থিরতা তৈরি চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার শাহজালালে পড়ে থাকা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে জটিলতা নেপালে প্রদর্শনের অনুমতি পেল না আয়ুষ্মান-সারার সিনেমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৪ নং সুলতানাবাদ ইউনিয়নে পূজা মণ্ডল পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৩নং সুলতানাবাদ ইউনিয়নে পূজা মণ্ডল পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবি অভিযান: মাদকসহ আটক ৮৪
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
  • বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) 

    কুমিল্লার বুড়িচংয়ে বালতিতে রাখা গরুর দুধ মুরগি ফেলে দেওয়াকে কেন্দ্র করে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সুমাইয়া ইসলাম রুমিকে (২১) পেটে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইমতিয়াজ আহমেদ বায়েজিদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

    রোববার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বাকশীমূল ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার বিকেলে নিহতের পরিবারের পক্ষ থেকে বুড়িচং থানায় হত্যার অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।

    নিহত সুমাইয়া ইসলাম রুমি শ্রীমন্তপুর গ্রামের প্রবাসফেরত ইমতিয়াজ আহমেদ বায়েজিদের স্ত্রী। তাঁদের ১৯ মাস বয়সী বারিহা আক্তার নামে একটি কন্যাসন্তান রয়েছে। রুমির বাবার বাড়ি একই উপজেলার রাজাপুর উত্তরপাড়ায়। তিনি ওই এলাকার নুরুল ইসলাম হুজুরের মেয়ে।

    নিহতের পরিবারের অভিযোগ, ২০২৩ সালে শ্রীমন্তপুর গ্রামের ফুল মিয়ার ছেলে ইমতিয়াজ আহমেদ বায়েজিদের সঙ্গে সুমাইয়া ইসলাম রুমির বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।

    নিহতের মামা সোলেমান জানান, রোববার রাত ৯টার দিকে রুমি তাঁর মা রিনা বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় বালতিতে রাখা গরুর দুধ মুরগি ফেলে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর স্বামী ইমতিয়াজ ক্ষিপ্ত হয়ে অন্তঃসত্ত্বা রুমির পেটে লাথি মারেন বলে অভিযোগ করেন তিনি। এতে রুমির মৃত্যু হয় বলে পরিবারের দাবি।

    পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর স্বামী ও শাশুড়ি জোহুরা খাতুন ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করেন। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।

    খবর পেয়ে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) জিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে নিহতের স্বামী ইমতিয়াজ আহমেদ বায়েজিদকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

    এ বিষয়ে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা/মামলা নেওয়া হবে।

    আরও পড়ুন

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৪ নং সুলতানাবাদ ইউনিয়নে পূজা মণ্ডল পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন
    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৩নং সুলতানাবাদ ইউনিয়নে পূজা মণ্ডল পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন
    কালিগঞ্জ কৃষ্ণনগরে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলার একমাত্র নারী ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন
    চান্দ্রায় দোয়া ও সমর্থন চেয়ে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজীর মতবিনিময় সভা
    চাঁদপুরের মতলবে যুব ঐক্য পরিষদের উদ্যোগে অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ
    মতলব উত্তরে এতিমখানায় লায়ন্স ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ
    মতলবে মেঘনা নদীতে দেদারছে চলছে ইলিশ শিকার। ডিমওয়ালা ইলিশ বিক্রি হচ্ছে প্রকাশ্যে
    কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ