শিরোনাম
দেশে হামের উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি শাহ আমানত বিমানবন্দরে সোনা চোরাচালান: যাত্রী আটক মতলব উত্তরে এতিমখানায় লায়ন্স ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান সুনামগঞ্জে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার, বিজিবির অভিযান ভোলায় সালিসে সংঘর্ষে ছুরিকাঘাতে আহত নেতার পর কর্মীর মৃত্যু বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে কিমো পলের বদলি পারস্পরিক শ্রদ্ধায় সব দেশের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা: গ্রেপ্তার ১২০০ রাজধানীর অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের রহস্যজনক মৃত্যু
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • মতলব উত্তরে এতিমখানায় লায়ন্স ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ
  • মতলব উত্তরে এতিমখানায় লায়ন্স ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মোঃ নাজমুল হক প্রধান :

    চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশ্ব লায়ন্স সেবা দিবস ও অক্টোবর সেবা মাস-২০২৬ উপলক্ষে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডসিটি ক্রেডন্স। মানবিক ও সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার মুন্সীরকান্দি হযরত আবদুল কাদির জিলানী (রহ.) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
    লায়ন্স ক্লাব অব ঢাকা মিডসিটি ক্রেডন্সের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এতিমখানার শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সেবার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
    এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা মিডসিটি ক্রেডন্সের গভর্নর মোহাম্মদ নুরুন নবী কামাল, কেবিনেট সেক্রেটারি ফয়সাল হাসান লিয়ন, সেক্রেটারি শেখ মনির হোসেন লিটনসহ বিভিন্ন লায়ন্স ক্লাবের সদস্যরা।
    কর্মসূচির মাধ্যমে এতিমখানার শিশুদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
    লায়ন্স ক্লাব আন্তর্জাতিকভাবে মানবসেবা, স্বাস্থ্যসচেতনতা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় অক্টোবর সেবা মাস-২০২৬ উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডসিটি ক্রেডন্সের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
    মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

    আরও পড়ুন

    মতলবে মেঘনা নদীতে দেদারছে চলছে ইলিশ শিকার। ডিমওয়ালা ইলিশ বিক্রি হচ্ছে প্রকাশ্যে
    কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ 
    কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম
    কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
    মতলব উত্তরে এতিমের চাল হরিলুট  অর্ধেকই উধাও
    সাতক্ষীরা কালিগঞ্জের পশ্চিম নারায়ণপুরে ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ
    কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা
    চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয়