২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম কালিগঞ্জে দীর্ঘদিনের পথ দখলের অভিযোগ উন্মুক্তের দাবি এলাকাবাসীর কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মতলব উত্তর ইয়াবা সহ আশ্রাফুল আটক সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ জাহাঙ্গীর আলম মামুন ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফয়সাল আহমেদ সোহেলের প্রচারণা হাইমচরে গ্রিন ভয়েস ইন্টারন্যাশনালের “পক্ষ হতে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরন গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ হাফেজ মুন্সি লক্ষ্মীপুর ইউনিয়নে প্রবাস থেকে ফিরেই জনসাধারণের মাঝে ছুটে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী সুমন আহমেদ ভূঁঞা
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম
  • কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার কাশিবাটি এলাকার তৃতীয় শ্রেণীর ছাত্রীকে হত্যার ঘটনায় হত্যা ও পাল্টা হত্যাকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এবং উত্তেজনা বিরাজ করে। সোমবার (২০ জুলাই) গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম। তিনি ঘটনাস্থল পরিদর্শন করায় এবং হত্যার রহস্য উন্মোচন করার ঘোষনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
    জানা যায়, কালিগঞ্জ উপজেলার কাশিবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী নলতা গ্রামের এনামুল ইসলামের কন্যা ফারজানা খানম (৮) গত ২০ জুলাই-২০২৬ তারিখে সকাল সাড়ে ৮ টার দিকে স্কুলে যেয়ে স্কুল ব্যাগ রেখে পার্শ্ববর্তী ঝালমুড়ি ব্যবসায়ী সুমাইয়া বেগম (২৬) এর বাড়ীতে যায়। দুপুরে প্রতিদিনের ন্যায় খাওয়ার জন্য বাড়ীতে না যাওয়ায় ফারজানার অভিভাবক ও এলাকাবাসী খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে নিশ্চিত হয়ে এলাকাবাসী ঝালমুড়ি ব্যবসায়ী সুমাইয়ার বাড়ীতে তল্লাশী চালায় এবং ঘরের আলমারীর ড্রয়েরের মধ্য থেকে হাত, পা বাঁধা ৩য় শ্রেনীর ছাত্রীর মৃতদেহ বেরিয়ে আসে। এলাকাবাসী তখন লাঠি ও ইটের আঘাতে ঝালমুড়ি ব্যবসায়ী সুমাইয়াকে হত্যা করে। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান এবং সুরতহাল সম্পন্ন করে মর্গে পাঠান। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করে। এসংবাদে সোমবার গভীর রাতে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন, পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করে সকল স্তরের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনের পরে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়। এসময়ে অতিরিক্ত ডিআইজি পৃথক দুটি ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ওসিসহ সকলকে নির্দেশ দেন এবং এলাকাবাসীকে আইন হাতে তুলে না নেওয়ার জন্য অনুরোধ করেন। ঘটনা ঘটার সাথে সাথে উর্ধতন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করায় উক্ত এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং জনসাধারনের মধ্যে সস্তি ফিরে এসেছে।

    আরও পড়ুন

    কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
    মতলব উত্তরে এতিমের চাল হরিলুট  অর্ধেকই উধাও
    সাতক্ষীরা কালিগঞ্জের পশ্চিম নারায়ণপুরে ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ
    কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা
    চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয়
    কালিগঞ্জে মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন
    কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার
    ইব্রাহিমপুর ক্রিকেট টুর্নামেন্ট সিজন ২ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ