শিরোনাম
বুড়িচংয়ে ফিসারিতে বিষ প্রয়োগ করে লক্ষ টাকার মাছ নিধন, মৎসচাষীর আহাজারি বুড়িচংয়ের পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খোকন ভূঁইয়ার নির্বাচনী উঠান বৈঠক জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা রাতারাতি কাঁচা কলা পাকা! আড়তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন জনমনে দেশের মাটিতে কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না — জালাল উদ্দীন এমপি বুড়িচংয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি – যুবদল-ছাত্রদলসহ অঙ্গসংগঠনের অবস্থান বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা
  • জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা:

    সকাল থেকেই আকাশের মুখ ভার। নামছে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে ঝুম বৃষ্টি। কখনো মুষলধারে, আবার কখনো টিপটিপ বৃষ্টিতে ভিজে যাচ্ছে বুড়িচংয়ের সকল গ্রাম। বৃষ্টিতে প্রকৃতি স্বস্তি পেলেও স্বস্তি নেই খেটে খাওয়া মানুষের জীবনে। কারণ বৃষ্টি বাড়লেই থমকে যায় তাদের রোজগারের চাকা।

    আজ শুক্রবার (২০শে নভেম্বর) ভোর থেকে কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। ছাতা কিংবা পলিথিন মাথায় দিয়ে জরুরি প্রয়োজনে কেউ কেউ বের হলেও সাধারণ মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। এতে বিপাকে পড়েছেন রিকশা-ভ্যানচালক, দিনমজুর, নির্মাণশ্রমিকসহ বিভিন্ন শ্রেণির শ্রমজীবী মানুষ।

    কংশনগর বাজারে বৃস্টিতে ভিজে মাথায় পিলিথিন পেঁচিয়ে ভ্যান গাড়ীতে তেলের ড্রাম টানছিলেন ভ্যানচালক ভ্যান চালক মোঃ নজির । বৃষ্টিতে ভিজে যাওয়া মুখ হাত দিয়ে মুছতে মুছতে তিনি বলেন, ‘প্রতিদিন সকালে বের হয়ে যতক্ষণ কাজ করি, ততক্ষণই আয় হয়। বৃষ্টি বেশি হলে মানুষ বের হয় না, যাত্রীও পাওয়া যায় না। আজ সকাল থেকে বসে থেকে একটা ভাড়া পেলাম। আয় বলতে তেমন কিছুই হয়নি। সে জন্য বৃস্টিতে ভিজেই ভাড়া মারছি।

    একই কথা জানালেন ইজিবাইক চালক দেলেয়ার হোসেন তিনি বলেন, ‘বৃষ্টির মধ্যে রাস্তায় বের হওয়া খুব কষ্ট, ঘরে বসে থাকলে তো আর সংসার চলবে না। তাই ভিজতে ভিজতেই বের হয়েছি কিন্তু যাত্রী কম থাকায় আয়ও কম।’

    নির্মাণ রাছেল বলেন, ‘আমাদের মতো দিন মজুরদের জন্য একদিন কাজ বন্ধ থাকা মানে একদিনের খাবারের চিন্তা। বৃষ্টির কারণে অনেক সময় কাজ বন্ধ থাকে তখন সংসারের বাজার খরচ জোগাড় করাই কঠিন হয়ে পড়ে।’

    শুধু শ্রমজীবী মানুষই নয়, টানা বৃষ্টিতে বুড়িচংয়ের বিভিন্ন এলাকার নিচু গ্রামীণ সড়ক গুলোতে পানি জমে সাধারণ মানুষের চলাচলেও কিছুটা দুর্ভোগ দেখা দিয়েছে। তবে জীবিকার প্রয়োজনে অনেক শ্রমজীবী মানুষকে বৃষ্টি উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হতে দেখা গেছে।

    তাদের কাছে বৃষ্টি মানে শুধু ভেজা পথ কিংবা কাদামাটি নয়; বৃষ্টি মানেই অনেক সময় এক দিনের আয় হারানোর শঙ্কা। তাই মাথার ওপর ঝুম বৃষ্টি, পায়ের নিচে ভেজা পথ, সবকিছু উপেক্ষা করে জীবিকার তাগিদে ছুটে চলেছেন খেটে খাওয়া মানুষ।

    আরও পড়ুন

    বুড়িচংয়ে ফিসারিতে বিষ প্রয়োগ করে লক্ষ টাকার মাছ নিধন, মৎসচাষীর আহাজারি
    বুড়িচংয়ের পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খোকন ভূঁইয়ার নির্বাচনী উঠান বৈঠক
    রাতারাতি কাঁচা কলা পাকা! আড়তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন জনমনে
    দেশের মাটিতে কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না — জালাল উদ্দীন এমপি
    বুড়িচংয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি – যুবদল-ছাত্রদলসহ অঙ্গসংগঠনের অবস্থান
    বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন
    মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
    আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।