শিরোনাম
ফ্লাইট বন্ধের প্রভাবে যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশে হামের উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি শাহ আমানত বিমানবন্দরে সোনা চোরাচালান: যাত্রী আটক মতলব উত্তরে এতিমখানায় লায়ন্স ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান সুনামগঞ্জে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার, বিজিবির অভিযান ভোলায় সালিসে সংঘর্ষে ছুরিকাঘাতে আহত নেতার পর কর্মীর মৃত্যু বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে কিমো পলের বদলি পারস্পরিক শ্রদ্ধায় সব দেশের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা: গ্রেপ্তার ১২০০
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • শাহ আমানত বিমানবন্দরে সোনা চোরাচালান: যাত্রী আটক
  • শাহ আমানত বিমানবন্দরে সোনা চোরাচালান: যাত্রী আটক

    চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ মোহাম্মদ কামরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৫০ ফ্লাইটে তিনি বিমানবন্দরে অবতরণ করেন। কাস্টমস হলে স্ক্যানিং করার সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়।

    ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস ইন্টেলিজেন্সের কর্মকর্তাদের যৌথ তত্ত্বাবধানে ওই যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালিয়ে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা স্বর্ণ পাওয়া যায়। তিনি নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের ব্লেন্ডার এবং ডিশ র‍্যাকের ভেতর বিশেষ কৌশলে ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের দণ্ড লুকিয়ে রেখেছিলেন। এ ছাড়া তাঁর কাছে আরও ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৬৬ গ্রাম।

    আটক কামরুল ইসলামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দোনগ্রা এলাকায়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জব্দ করা স্বর্ণের রাজস্ব মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে জমা দেওয়া হয়েছে। এই ঘটনায় চোরাচালান আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

    বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্বর্ণ চোরাচালান এবং বৈদেশিক মুদ্রা পাচার রোধে কাস্টমস, গোয়েন্দা সংস্থা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নজরদারি ও কঠোর তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।

    আরও পড়ুন

    চট্টগ্রামের নন্দীরহাটে লোকনাথ সেবাশ্রমে আদিযোগীর আবক্ষ মূর্তির উদ্বোধন
    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ জনের প্রাণহানি
    কুমিল্লায় যুবদলকর্মী নিহতের ঘটনায় প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি জনতার
    কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ৫ পর্যটকের মৃত্যু
    কুমিল্লায় জমি বিরোধে যুবদল নেতা নিহতের অভিযোগ
    দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    পার্কিং নিয়ে অবহেলা: ইবনে সিনাসহ ৩ পক্ষকে ৪২ লাখ
    সাংবাদিক বাবু বস্তুনিষ্ঠ কাজ করে গেছেন: মেয়র শাহাদাত