শিরোনাম
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • কুমিল্লায় জমি বিরোধে যুবদল নেতা নিহতের অভিযোগ
  • কুমিল্লায় জমি বিরোধে যুবদল নেতা নিহতের অভিযোগ

    কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কাউছার জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারিয়েছেন। তিনি স্থানীয় আরেক নেতা কবিরের ছোট ভাই। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দ্বন্দ্বের ফয়সালা করতে গত বৃহস্পতিবার একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এর পরদিন সকালে কাউছার বিরোধপূর্ণ জায়গায় গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। সে সময় তাকে মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করা হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ট্রমা হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    আরও পড়ুন

    দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    ইবনে সিনাকে ৪০ লাখ টাকা জরিমানা করল চউক
    সাংবাদিক বাবু বস্তুনিষ্ঠ কাজ করে গেছেন: মেয়র শাহাদাত
    চুয়েট থেকে উদ্ধার ভিসি, ক্যাম্পাসে ফেরার ওপর নিষেধাজ্ঞা
    কাদের মির্জাসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
    মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করে বিএনপির সংবাদ সম্মেলন
    রাউজানে সম্পন্ন মাহফুজুল হায়দার রোটনের জানাজা ও দাফন
    চুয়েট উপাচার্যকে ভবনে অবরুদ্ধ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন শিক্ষার্থীরা