শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কলকাতার পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু মির্জাপুরে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের আরতিতে মুগ্ধ দর্শনার্থীরা ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কোটি ২২ লাখ টাকার অবৈধ পণ্য নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি: ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ চট্টগ্রামের নন্দীরহাটে লোকনাথ সেবাশ্রমে আদিযোগীর আবক্ষ মূর্তির উদ্বোধন প্রধানমন্ত্রী -: তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: জবি শিক্ষার্থীসহ ১০ জনের মৃত্যু ফ্যামিলি কার্ডের কারণে তালাক কমেছে: চিফ হুইপ ইউরোপ-এশিয়ায় ফ্লাইট নেটওয়ার্ক বাড়াতে থাই ও লট এয়ারলাইন্সের চুক্তি
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে কুশল বিনিময়ের উদ্দেশ্যে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই সফরের বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমও প্রধানমন্ত্রীর এই সফরের তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

    নির্ধারিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী নগরীর রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। মণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছাবেন। সেখানে বিরতি শেষে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সবশেষে রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে তার রওনা হওয়ার কথা রয়েছে।

    চট্টগ্রাম সফরের আগে ওইদিন সকালে প্রধানমন্ত্রী রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। এরপর দুপুরের দিকে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিকেলে রাজশাহীতে আয়োজিত একটি জনসভায় অংশগ্রহণ করবেন তিনি। রংপুর ও রাজশাহী অঞ্চলের কর্মসূচি শেষ করে বিকেলে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হবেন। মূলত দুর্গাপূজার আমেজ উদযাপনে দেশজুড়ে বিভিন্ন মন্দিরে পরিদর্শনের অংশ হিসেবেই তার এই চট্টগ্রাম সফর।

    আরও পড়ুন

    চট্টগ্রামের নন্দীরহাটে লোকনাথ সেবাশ্রমে আদিযোগীর আবক্ষ মূর্তির উদ্বোধন
    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ জনের প্রাণহানি
    কুমিল্লায় যুবদলকর্মী নিহতের ঘটনায় প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি জনতার
    কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ৫ পর্যটকের মৃত্যু
    কুমিল্লায় জমি বিরোধে যুবদল নেতা নিহতের অভিযোগ
    ইবনে সিনাকে ৪০ লাখ টাকা জরিমানা করল চউক
    সাংবাদিক বাবু বস্তুনিষ্ঠ কাজ করে গেছেন: মেয়র শাহাদাত
    চুয়েট থেকে উদ্ধার ভিসি, ক্যাম্পাসে ফেরার ওপর নিষেধাজ্ঞা