শিরোনাম
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা: ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল রাউজানে মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজা ও দাফন সম্পন্ন মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ সুন্দরবনে চার জেলে উদ্ধার, জিম্মি আরও ১৭ জন নির্মাণ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি: হাসিব এম আবদুল্লাহ রিয়াদগামী ফ্লাইট বাতিল: প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইটের ঘোষণা ২০২৬ সালে অর্থনীতিতে নোবেল জিতলেন রবার্ট ই হল ও চুয়েট উপাচার্যকে ভবনে অবরুদ্ধ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করছে সরকার: ছাত্রশিবির সেক্রেটারি ম্যান সিটির সঙ্গে নিজের সব বৈঠকের তথ্য প্রকাশ করবেন
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • রাউজানে মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজা ও দাফন সম্পন্ন
  • রাউজানে মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজা ও দাফন সম্পন্ন

    চট্টগ্রামের রাউজানে কোনো বিশৃঙ্খলা ছাড়াই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজা ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সোমবার ১২ অক্টোবর সকাল ১১টার দিকে গহিরায় নিজ গ্রামের বাড়ির সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে বিশেষ মোনাজাত করা হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তাঁকে শায়িত করা হয়।

    রোটনের মৃত্যু ও জানাজাকে কেন্দ্র করে রাউজান থানা পুলিশ এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছিল। পারিবারিক সূত্রমতে, স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রতিবেশী হিসেবে এই জানাজা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য স্থানীয়দের সাথে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন।

    উল্লেখ্য, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রোটন মৃত্যুবরণ করেন। রোববার বেলা সাড়ে সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাঁর মরদেহ দেশে আনা হয় এবং রাতে চট্টগ্রামে পৌঁছায়। ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা হওয়ার কথা থাকলেও প্রশাসনের বাধার মুখে তা সম্ভব হয়নি।

    রাজনৈতিক জীবনে ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও তিনি দলীয় মনোনয়ন পাননি। পরবর্তী সময়ে ২০২১ সালে তিনি আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন।

    আরও পড়ুন

    চুয়েট উপাচার্যকে ভবনে অবরুদ্ধ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন শিক্ষার্থীরা
    প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফীকে সাংবাদিক নেতাদের শ্রদ্ধা
    চট্টগ্রামে ওমরাহযাত্রীদের প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    ২৯ বছরেও লক্ষ্মীপুর বিসিকে মেলেনি কাঙ্ক্ষিত শিল্পায়ন
    চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আইয়ের ২৮তম জন্মদিন পালন
    পরিকল্পিত নগরায়ণের পথে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর
    রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, সিইউজের তীব্র নিন্দা
    বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২