শিরোনাম
শাহ আমানত বিমানবন্দরে সোনা চোরাচালান: যাত্রী আটক মতলব উত্তরে এতিমখানায় লায়ন্স ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান সুনামগঞ্জে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার, বিজিবির অভিযান ভোলায় সালিসে সংঘর্ষে ছুরিকাঘাতে আহত নেতার পর কর্মীর মৃত্যু বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে কিমো পলের বদলি পারস্পরিক শ্রদ্ধায় সব দেশের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা: গ্রেপ্তার ১২০০ রাজধানীর অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের রহস্যজনক মৃত্যু ভারতে বিমান ভাড়া নিয়ন্ত্রণে কেন্দ্রকে এক মাস সময় সুপ্রিম
  • প্রচ্ছদ
  • সিলেট বিভাগ
  • সুনামগঞ্জে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার, বিজিবির অভিযান
  • সুনামগঞ্জে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার, বিজিবির অভিযান

    সুনামগঞ্জের সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) সদস্যরা শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক তিনটি অভিযানে মোট ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। এ সময় কোনো মাদককারবারিকে আটক করা সম্ভব হয়নি, মদগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

    বিজিবি সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি চালানো হয় শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের পেচাকোনা এলাকায়। সেখানে সীমান্ত পিলার ১২২৩/১-এস থেকে ৫০ গজ ভেতরে তল্লাশি চালিয়ে ৭৪ বোতল মদ উদ্ধার করে আশাউড়া বিওপির টহল দল। এরপর বিকেল ৫টা ৫০ মিনিটে তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুরে সীমান্ত পিলার ১২০৪/৮-এস থেকে ১৫০ গজ ভেতরে ২৪ বোতল মদ উদ্ধার করে লাউরগড় বিওপির সদস্যরা। সবশেষ রাত ১০টা ১০ মিনিটে একই উপজেলার বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় সীমান্ত পিলার ১২০২/৪-এস থেকে ১০০ গজ ভেতরে ৯৩ বোতল মদ উদ্ধার করে চাঁনপুর বিওপির টহল দল।

    অভিযানগুলোর বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি মেনে চলছে এবং সীমান্তে চোরাচালান রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। উদ্ধার করা এই বিপুল পরিমাণ মদ আইনানুগ প্রক্রিয়ায় সুনামগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম চলছে। উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যার প্রধান আসামি রাজু সিলেটে আটক
    সিলেটে রায়হান হত্যায় এসআই আকবরসহ ৬ জনের নামে চার্জশিট
    সিলেটের বিশ্বনাথে প্রবাসীর গুলিতে ছাত্র নিহত
    প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা নিয়ে প্রকাশ হচ্ছে বই