
অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই মামলায় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদক পৃথক দুটি মামলা দায়ের করেছিল।
