শিরোনাম
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড তেরখাদায় নারীকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম উদ্বোধন শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়ার আতঙ্ক অ্যাটর্নি জেনারেল: ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি অস্থিরতা তৈরি চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার শাহজালালে পড়ে থাকা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে জটিলতা নেপালে প্রদর্শনের অনুমতি পেল না আয়ুষ্মান-সারার সিনেমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৪ নং সুলতানাবাদ ইউনিয়নে পূজা মণ্ডল পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম উদ্বোধন
  • কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম উদ্বোধন

    সিরামিক টাইলস শিল্পের শীর্ষস্থানীয় ব্র্যান্ড আকিজ সিরামিকস এবং সুপরিচিত ব্র্যান্ড ‘অরা’ কুমিল্লায় তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করেছে। গত রোববার কুমিল্লার হোমনায় আকিজ সিরামিকসের নতুন শোরুম ‘সিদ্দিক অ্যান্ড সন্স’ এবং কোম্পানীগঞ্জে অরার শোরুম ‘ফুয়াদ এন্টারপ্রাইজ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

    শোরুমগুলো উদ্বোধন করেন আকিজ সিরামিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফুল হক। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন সিদ্দিক অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন, ফুয়াদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মারুফ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আধুনিক ডিজাইনের টাইলস ও নতুন সব পণ্যে সুসজ্জিত এই শোরুম দুটি গ্রাহকদের মানসম্মত সেবা প্রদানের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।

    উল্লেখ্য, আকিজ সিরামিকস বর্তমানে সারা দেশে ৩০০টিরও বেশি ‘স্টেট অব দ্য আর্ট’ লেভেলের নিজস্ব ও পার্টনার শোরুম পরিচালনার মাধ্যমে গ্রাহকদের সেবা নিশ্চিত করছে। ‘প্রমিজ অব পারফেকশন’ বা নিখুঁত প্রতিশ্রুতির অঙ্গীকার নিয়ে কাজ করা এই ব্র্যান্ডটি সাতবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ ও দুবার ‘সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড’ অর্জনের গৌরব অর্জন করেছে। বাজারে সেরা মানের পণ্য ও বৈচিত্র্যময় ডিজাইনের টাইলস সরবরাহ করাই তাদের মূল লক্ষ্য।

    আরও পড়ুন

    মাটিরাঙ্গায় ২০ লাখ টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায়: গ্রেপ্তার ৪
    কক্সবাজারে ১৯ কোটি টাকার মাদক ধ্বংস করল ৩৪ বিজিবি
    শাহ আমানত বিমানবন্দরে সোনা চোরাচালান: যাত্রী আটক
    নন্দীরহাট লোকনাথ সেবাশ্রমে ‘কৈলাসে আদিযোগী’র আবরণ উন্মোচন
    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ জনের প্রাণহানি
    কুমিল্লায় যুবদলকর্মী নিহতের ঘটনায় প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি জনতার
    কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ৫ পর্যটকের মৃত্যু
    কুমিল্লায় জমি বিরোধে যুবদল নেতা নিহতের অভিযোগ