
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মৌছা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। সোমবার রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
এসআরবি-১০-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) লিজা আক্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, অবৈধ অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধারসহ জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিয়মিত গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে। এসআরবি-১০-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) লিজা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে।
