
সম্প্রতি পবিত্র মক্কার একটি মসজিদ এলাকায় অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি কর্তৃপক্ষ। এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার।
রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলী) মো. নজরুল ইসলাম সৌদি রাষ্ট্রদূতের সাথে এ নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পর পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করেছিল, পরবর্তীতে রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হলো।
