শিরোনাম
রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলী ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা মতলব উত্তরে নিশ্চিন্তপুর গোল্ডকাপের দ্বিতীয় মেগা সেমিফাইনালে কেশাইরকান্দির জয় কালিগঞ্জে শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের ছাগল ও শীতবস্ত্র (জ্যাকেট) বিতরণ পীরযাত্রাপুরের বাহেরচরে চেয়ারম্যান পদপ্রার্থী খোকন ভূঁইয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত মতলবে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন-ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেয়েও মানবিক মানুষ হওয়া খুববেশি জরুরী পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন মিজানুর রহমান ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন কারা নির্যাতিত নেতামো. কামরুজ্জামান পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন শফিকুল ইসলাম সহিম
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • কালিগঞ্জে শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
  • কালিগঞ্জে শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
    পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও নির্মল পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে সাতক্ষীরার কালিগঞ্জে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘ। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ গাছের পাশাপাশি সৌন্দর্য বর্ধক ফুলের চারা রোপণ করা হয়। স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করাই ছিল উদ্যোগের অন্যতম লক্ষ্য।

    শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটী গ্রামে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

    এ সময় উপস্থিত ছিলেন শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রশিদ, উপদেষ্টা ও সাবেক প্রধান শিক্ষক শেখ আলাউদ্দিন আহমেদ, শেখ মিজানুর রহমান, সংগঠনের সভাপতি তামিম আল আরাফাত, সাধারণ সম্পাদক মাহবুব আলম, প্রচার সম্পাদক তাপস কুমার ঘোষ, সংগঠনের অর্থ সম্পাদক সোয়াইব আক্তার সাদীদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক শেখ খলিলুর রহমান, সহ-সভাপতি প্রবীর কুমার ঘোষ, দপ্তর সম্পাদক শামীম আজাদ, ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন রিপন, সহ-ক্রীড়া সম্পাদক শেখ আনজির হাসান, শেখ নাজমুল হোসেন ,সক্রিয় ক্রীড়া সদস্য শেখ সাব্বির হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

    দিনব্যাপী কর্মসূচির শুরুতে শ্রীধরকাটী গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রীধরকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও ফুলের চারা রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে কালিগঞ্জ-কৃষ্ণনগর সড়কের শ্রীধরকাটী গ্রাম সংলগ্ন অংশে রাস্তার দুই পাশে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্ত ভাবে এ কার্যক্রমে অংশ নেন।

    আয়োজকদের উদ্যোগে সড়কের দুই পাশে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণেও গাছ লাগানোর মাধ্যমে স্থানীয় পরিবেশকে আরও সবুজ ও প্রাণবন্ত করে তোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে। ফলজ গাছ ভবিষ্যতে পুষ্টি ও ফলের চাহিদা পূরণে ভূমিকা রাখবে, অন্যদিকে ফুলের গাছ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণেও সহায়ক হবে।

    শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের একটি ইতিবাচক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। সংগঠনের সদস্যরা মনে করেন, শুধু গাছ লাগানোই নয়, রোপণ করা চারা গুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে শ্রীধরকাটী গ্রামকে আরও সবুজ, সুন্দর ও বাস যোগ্য করে তোলার প্রত্যাশা তাদের।

    আরও পড়ুন

    রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলী
    ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা
    মতলব উত্তরে নিশ্চিন্তপুর গোল্ডকাপের দ্বিতীয় মেগা সেমিফাইনালে কেশাইরকান্দির জয়
    ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের ছাগল ও শীতবস্ত্র (জ্যাকেট) বিতরণ
    পীরযাত্রাপুরের বাহেরচরে চেয়ারম্যান পদপ্রার্থী খোকন ভূঁইয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত
    মতলবে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন-ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেয়েও মানবিক মানুষ হওয়া খুববেশি জরুরী
    পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন মিজানুর রহমান
    ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন কারা নির্যাতিত নেতামো. কামরুজ্জামান