শিরোনাম
মতলবে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন-ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেয়েও মানবিক মানুষ হওয়া খুববেশি জরুরী পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন মিজানুর রহমান ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন কারা নির্যাতিত নেতামো. কামরুজ্জামান পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন শফিকুল ইসলাম সহিম বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন; বুড়িচংয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করেছেন মোঃ খোকন ভূঁইয়া কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনের চিকিৎসায় পাশে দাঁড়াল শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘ দেশব্যাপী আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • মতলবে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন-ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেয়েও মানবিক মানুষ হওয়া খুববেশি জরুরী
  • মতলবে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন-ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেয়েও মানবিক মানুষ হওয়া খুববেশি জরুরী

    ধনাগোদা বার্তা || ডেস্ক


    শিক্ষার্থীরা এখন শুধু মেধাবী শিক্ষার্থী হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা পাইলট হতে চায়। সর্বোপরি তারা আধুনিক জীবন যাপন তথা অর্থনৈতিক উন্নয়ন চায়। তবে শুধু অর্থনৈতিক উন্নয়ন বা ডাক্তার, ইঞ্জিনিয়ার পাইলট হওয়ার চেয়েও মানবিক মানুষ হওয়া খুববেশি জরুরী।
    কেননা, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পাইলটের অভাবে সমাজ কিংবা রাষ্ট্র পিছিয়ে পড়েনি। সমাজ ও রাষ্ট্র পিছিয়ে পড়েছে ভালো মানুষের অভাবে তথা মানবিক গুণাবলী সম্পন্ন মানুষের অভাবে।

    বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মতলব উত্তর উপজেলার প্রাচীনতম ও শতবর্ষী ১০০ নং চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে এসব কথা বলেন।
    স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জামাল হোসেন।
    স্কুলের সহকারী শিক্ষক ফয়সাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এমএ হান্নান, স্কুল পরিচালনা কমিটির সদস্য নাসির উদ্দিন মাস্টার, চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রহমত পাটোয়ারী, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রধান, চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য তাফাজ্জল হোসেন সরকার, চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আহমেদ হোসেন মিন্টু ও নূরে আলম অপু, চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার, সাংবাদিক মিলন মাহমুদ প্রমূখ।

    স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা নসরুল্লাহ।

    ছবি ক্যাপশনঃ মতলব উত্তর উপজেলার চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া।

    আরও পড়ুন

    পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন মিজানুর রহমান
    ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন কারা নির্যাতিত নেতামো. কামরুজ্জামান
    পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন শফিকুল ইসলাম সহিম
    বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা
    বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন;
    বুড়িচংয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করেছেন মোঃ খোকন ভূঁইয়া
    কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনের চিকিৎসায় পাশে দাঁড়াল শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘ
    দেশব্যাপী আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল