
সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিন উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগসংগঠনের উদ্যোগে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে ।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধা ৭ টার সময় নারায়নপুর সাহেব বাজার দলীয় অস্থায়ী কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মজ্ঞুর হোসেন রিপন মীর, সাধারন সম্পাদক নজরুল ইসলাম ঢালী, চাঁদপুর জেলা সেচ্ছাসেবক লীগের মানবিধিকার বিষয়ক সম্পাদক ফাহাদ হাসান সিহাব, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, মামুন মিয়াসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ ইসমাইল হোসেন ।
