
মতলব প্রতিনিধি:
মতলব দক্ষিন উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদে মত বিনিময় সভা করেন জেলা পরিষদ নির্বাচনে (টিউবওয়েল প্রতিক) সদস্য পদপ্রার্থী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন মিঠু ।
গত ২ অক্টোবর রবিবার দুপুরে ৩নং খাদেররগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন হাওলাদার প্যানেল চেয়ারম্যান মজিদ প্রধানিয়া, ১ নং ওয়ার্ডের সদস্য শহীদ মিয়াজী, ২ নং ওয়ার্ড সদস্য তাপস সরকার, ৫ নং ওয়ার্ড সদস্য খোকন দেওয়ানজী, সংরক্ষিত ১,২, ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য জোহরা আক্কাসসহ আরো অনেকেই ।
এ সময় জেলা সদস্য পদপ্রার্থী জসীমউদ্দীন মিঠু বলেন আগামী ১৭ই অক্টোবর নির্বাচনে (টিউবওয়েল প্রতিকে) আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন । আমি সব সময় আপনাদের পাশে থেকে মতলব দক্ষিন উপজেলা উন্নয়নে কাজ করতে চাই । এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের আন্তরিক সহযোগিতা ও ভোট কামনা করেন ।
