
মোঃ হোসেন গাজী।।
বাংলাদেশ ও বিশ্বের সব মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সালাহ উদ্দিন মিয়া (বাবু)।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক বানীতে শুভেচ্ছা জানান তিনি।
এসময় সালাহ উদ্দিন মিয়া (বাবু) বলেন, বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।
মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
তিনি আরো বলেন, অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা স্বচ্ছল ব্যক্তিরা যেনো তাদের পাশে সহযোগীতার হাত বাড়ায়।
তিনি বলেন, পবিত্র এ দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অবিরাম ধারা। পবিত্র ঈদুল ফিতরের আমি এই কামনা করি। সবাইকে ঈদ মোবারক,ঈদ মোবারক,ঈদ মোবারক।
