শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
  • ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মোঃ নাজমুল হক প্রধান :

    “বাংলাদেশে ডেংগু পরিস্থিতিতে ডাবের পানিকে ঘিরে হাইপ, আসলে কি তা অপরিহার্য?” চলুন জেনে নেই মেডিকেল সায়েন্স কি বলে….

    দেশে ডেংগুর প্রকোপ চলছে। এই সুযোগে এক শ্রেণীর অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট ডাবের দাম হাসপাতাল এলাকায় ১৮০-২৫০ টাকায় বিক্রি করছে। অধিকাংশ মানুষ এটাকে ঐশ্বরিক কিছু মনে করে থাকেন। এটা যেন সর্ব রোগের মহৌষধ। বমি করলে, পাতলা পায়খানা করলে, জ্বর হলে অথবা ঘেমে গেলে ডাবের পানি পান করে। কিন্তু আসলে ডাবের পানি কি এতোটাই অপরিহার্য? ডেংগু এবং অনান্য চিকিৎসার ক্ষেত্রে এটা কতটুকু উপকারি? মেডিকেল সাইন্সের দৃষ্টিতে দেখি।

    ডাবের পানির মূল সমস্যা হলো এর সোডিয়াম ও পটাশিয়ামের অনুপাত। এতে সোডিয়াম খুব কম (প্রতি ১০০ মিলিতে ৫-২৫ মিগ্রা) এবং পটাশিয়াম অনেক বেশি (প্রতি ১০০ মিলিতে ১৮৬-২৯৪ মিগ্রা) থাকে। অন্যদিকে ডব্লিউএইচও-অনুমোদিত ওআরএস (ওর স্যালাইন)-এ সোডিয়াম ও পটাশিয়ামের পরিমাণ বৈজ্ঞানিকভাবে নির্ধারিত (যেমনঃ সোডিয়াম ৭৫-৯০ মিলিমোল/লিটার, পটাশিয়াম ২০ মিলিমোল/লিটার)। তাই ডাবের পানি দিয়ে সোডিয়ামের ঘাটতি মেটাতে গেলে অতিরিক্ত পটাশিয়াম শরীরে ঢুকে পড়ে, যা হার্ট ও কিডনির জন্য ঝুঁকিপূর্ণ।

    ডেংগুতে রক্তনালী থেকে তরল ও সোডিয়াম বেরিয়ে গিয়ে হাইপোনেট্রেমিয়া (রক্তে সোডিয়ামের ঘাটতি) দেখা দেয়। এ অবস্থায় ডাবের পানি খেলে সোডিয়াম ঠিকমতো পূরণ হয় না, বরং হাইপারক্যালেমিয়া বা রক্তে পটাশিয়াম বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়, যা হৃদস্পন্দন অনিয়মিত করে মৃত্যুও ঘটাতে পারে। বিশেষজ্ঞরাও সতর্ক করেছেন যে ডেংগুতে অতিরিক্ত ডাবের পানি পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে অঘটন ঘটাতে পারে। তাই ডেংগু গাইডলাইনে ওআরএস-কেই প্রথম ও প্রধান তরল হিসেবে সুপারিশ করা হয়।

    দেশের হাসপাতালগুলোর সামনে ডাব ১৮০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে, যার পাইকারি দাম (৫০-১০০ টাকা) এর চেয়ে কয়েকগুণ বেশি। বিপরীতে একটি ওআরএস স্যাচেটের (প্যাকেট) দাম মাত্র ৬ টাকা। ওআরএস -এর মাধ্যমে যে পরিমাণ সোডিয়াম পাওয়া যায়, তা ডাব দিয়ে পূরণ করতে গেলে ৭২০-১০০০ টাকা খরচ হবে, সঙ্গে থাকবে হাইপারক্যালেমিয়ার ভয়।

    ডাবের পানি একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু পানীয়, তবে ডেংগু চিকিৎসায় বা অন্যান্য অসুখের ক্ষেত্রে এটি ওআরএস-এর বিকল্প নয়। ডেংগুতে তরল ও ইলেক্ট্রোলাইট পূরণের জন্য ওআরএস-ই সবচেয়ে নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী। ডাব খাওয়া যেতে পারে বিনোদন হিসেবে, কিন্তু চিকিৎসার জন্য নয়। হাসপাতালের সামনে অতিরিক্ত দামে ডাব কেনার আগে সচেতন হোন এবং চিকিৎসকের পরামর্শ নিন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।