
মোঃ হোসেন গাজী।।
সততা সম্পৃক্ততা ও সহানুভূতি এই শ্লোগানকে সামনে রেখে সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন ডেলের বাজার সমাজকল্যাণ সংঘ। তারই ধারাবাহিকতায় সমাজের অসহায় দুঃস্থ ও হতদরিদ্র মানুষকে বিভিন্ন সময়ে সহযোগিতার অংশ হিসেবে স্বাবলম্বীকরণের লক্ষ্যে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ এবং শিশুদের মাঝে শীতবস্ত্র (জ্যাকেট) বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬ বিকেলে বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি আল আমিন রাসেলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বুলবুল ইসমাইল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাদল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা আবু তাহের মিলন মাতব্বর, হান্নান গাজী ও শুভানুধ্যায়ী খোরশেদ আলম মাতাব্বর ও উপদেষ্টা মহিবুল্লাহ মুহিব, শুভানুধ্যায়ী মো: ইমরান হোসেন পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক (২) শাহাদাৎ হোসেন রিপন, কোষাধ্যক্ষ মহসিন দেওয়ান, সেলিম পাটোয়ারী, আলমগীর হোসেন সহ সংঘঠনের সন্মানিত সদস্য, শুভানুধ্যায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন ২০১৮ সাল থেকেই ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের সদস্যরা নীরবে নিভৃতে সমাজের মানুষের জন্য কাজ করে আসছে। আজকের দিনে বিভিন্ন স্বার্থ ও রাজনৈতিক নেতা হওয়ার জন্য দান অনুদান করে থাকেন অথচ ব্যতিক্রম দেখছি এই সংগঠনকে, যারা নিস্বার্থভাবে কাজ করছে। শীশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ এটি সম্পূর্ণ ব্যতিক্রম একটি আয়োজন আমাদের এলাকায়। ছাগল বিতরণ আশা করছি প্রাপ্তরা স্বাবলম্বী হবেন এর মধ্য দিয়ে।
