শিরোনাম
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • তালা শাহাপুরে গুরালীর বিলে মৎস্য ঘেরে এক নারীর উপর এসিড নিক্ষেপ।
  • তালা শাহাপুরে গুরালীর বিলে মৎস্য ঘেরে এক নারীর উপর এসিড নিক্ষেপ।

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন নিজস্ব প্রতিবেদক।

    সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর গ্রামের গুরালীর বিলে মৎস ঘেরে এক নারীর উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসিড দদ্ধ ও নারীর নাম সাকিলা আক্তার(৩০) সে শহাপুর গ্রামের আবুল কালাম খানের মেয়ে এবং কালিগঞ্জ উপজেলা  এলাকার মিরাদ আহমেদ এর স্ত্রী। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মৎস্য ঘেরের বাসার নিকট এ এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। তবে কে বা কাহারা এ ঘটনার সাথে জড়িত তা তাৎক্ষানিক ভাবে বিষয়টা জানাযায়নি।রাত সাড়ে নয় টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসিডদ্বগ্ধ সাকিলা আক্তার কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।

    স্থানীয় গ্রামবাসী সুত্র জানায়,শাহপুর গ্রামের আবুল কালামের মেয়ের স্বামী কালিগঞ্জ উপজেলা ফতেপুর এলাকার মিরাদ আহমেদ এর সাথে তার মামা কালিগঞ্জ উপজেলার ফতেপুর বাঁশতলা এলাকার আব্দুলা আল মামুন এর সাথে দীর্ঘদিন তালা উপজেলার শাহপুর গুরালীর বিলে ৫০/৬০ বিঘা একটি মৎস্য ঘের নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।

    স্থানীয়রা জানান, মামা আব্দুল্লা আল মামুনের শাহাপুর গুরালীর বিলে ৬০ বিঘা আয়তনের একটি মৎস্য ঘের তার ভাগ্নে আলী মিরাদ আহমেদ ও তার স্ত্রী সাকিলা আক্তার দেখাশুনা করত। কয়েক বছর মামার ঘেরের হিসেব ঠিকমত না দেয়া এবং মামার ঘের তার নিজের দাবী করা নিয়ে বিরোধ ছিল। এনিয়ে সোমবার সন্ধ্যায় স্থানীয় শাহাপুর বাজারে এক শালিসী বৈঠক হওয়ার কথা ছিল। ওই শালিশী সভায় খেশরা ইউনিয়ন পুলিশ ফাঁড়ির এক পুলিশ কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান,আব্দুল গফ্ফার, মামা আব্দুল্লা আল মামুনসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

    কিন্ত ওই বৈঠকে আলী মিরাদ আহমেদ উপস্থিত না থাকায় মামা-ভাগ্নের ঘের নিয়ে বিরোধের বিষয়টি মিমাংসা হয়নি। এরই মধ্যে খবর আছে এসিড নিক্ষেপের ঘটনার।তাৎক্ষানিক ভাবে লোকজন ঘটনাস্থানে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এডিস দগ্ধ সাকিলা আক্তারের পিঠে ও পায়ে এসিড দগ্ধ হয়েছে বলে ওই পরিবার জানিয়েছে। এসিড দগ্ধ সাকিলা আক্তার জানান,সন্ধ্যায় ওই ঘেরের গিয়েছিলেন তিনি। ফেরার পথে পিছন দিক থেকে দূবৃত্তরা তার উপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মমিনুল ইসলাম রাত ১০ টায় ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, এসিড দগ্ধ সাকিলা আক্তার কে রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার শরীরের পিছনে কিছু অংশ দগ্ধ হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

    ওসি আরও জানান,কালগিঞ্জ উপজেলার ফতেপুর বাঁশতলা এলাকার বাসিন্দা ঢাকায় বসবাসরত আব্দুল্লাহ আল মামুন তালা উপজেলার শহাপুর এলাকার একটি মহস্যঘের তার ভেগ্নে ও ভাগ্নে বউ দেখা শুনা করত।কিন্ত ঘেরের হিসেব ঠিকমত না দেয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।এরই মধ্যে ভাগ্নে আলী মিরাদ আহমেদ সাতক্ষীরা ম্যাজিট্রেট আদালতে ১৪৫ ধারা একটি মামলা করে মামার বিরুদ্ধে।এনিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। পুলিশ কর্মকর্তা জানান,এসিড নিক্ষেপ এর বিষয়টি তদন্ত করা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)