শিরোনাম
উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া
  • ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

    কেন্দ্রীয় যুবদলের ১ নং সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেছেন, গত ১৭ বছর আমরা প্রিয় সন্তানের মুখ দেখতে পারেননি, প্রিয় বাবা-মা সান্নিধ্যে থাকতে পারেননি। এই যে আপনাদের ত্যাগ , এই ত্যাগ কে কি আপনারা প্রশ্নবিদ্ধ করতে চান? প্রশ্নবিদ্ধ করতে যদি না চান, তাহলে আমরাদের কিছু কাজ থেকে দূরে থাকতে হবে প্রথমত ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না।

    বুধবার (২৮অক্টোবর)চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা যুবদল ও মতলব পৌর যুবদলের আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায়
    প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

    এ সময় তিনি আরও বলেন, গুপ্ত এবং ফেসিস্ট এই দুই শক্তির চরিত্র কিন্তু এক।ফেসিস্টরা যখন ক্ষমতায় ছিল তখন তারা হিন্দুদের কোনো প্রোগ্রামে গেলে তিলক কপালে থাকত, মাথায় সিঁদুর। গত নির্বাচনের আগে এমন একটি দলকে আমরা দেখেছি, যারা রোজা এবং পূজাকে এক করে ফেলেছিলেন। এবার কিন্তু আর তারা নাই। কারণ কী? নির্বাচন শেষ হয়ে গেছে।

    ​দ্বিতীয়ত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশে এসে প্রথম বক্তব্য দিয়েছিলেন ‘আই হ্যাভ এ প্ল্যান’, উনার এই প্ল্যান বাস্তবায়নে যে সমস্ত অন্তরায়গুলো কাজ করে, এক নম্বর সমস্যা হিসেবে ইতিমধ্যে সরকার মাদককে চিহ্নিত করেছে। সেই মাদকের সাথে আমরা কি সম্পৃক্ত থাকব? আমরা, যারা মাদক সেবনকারী, মাদক বিক্রয়কারী এবং মাদক যারা বিক্রয় করে তাদের, প্রত্যেককে হুঁশিয়ার করে দিতে চাই। এটা যুবদলের হোক, বিএনপির হোক, দায়িত্ব নিয়ে বলছি—আপনারা সাংগঠনিক অভিযোগ দিবেন, আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। আপনারা থানায় অভিযোগ দিবেন, প্রশাসন ব্যবস্থা নিবে। মাদককে আমরা এই সমাজ থেকে নির্মূল করে ছাড়ব ইনশাআল্লাহ।

    মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরনের সভাপতিত্বে মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুর রহমান বাবু, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন শাওন,উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান মিয়াজী,মতলব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব প্রমুখ।
    এ সময় বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন
    কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক
    মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮
    মতলব উত্তর ছেংগারচর পৌর পাঠাগার উদ্বোধন করলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান
    পশ্চিম ফতেপুর ইউনিয়ন গোয়াল ভাওর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় কোরানের পাখিদের নিয়ে দুপুরের খাবার খেলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী
    কালীগঞ্জের বিষ্ণুপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সিরাজিয়া পারভেজ টুটুল,চাইলেন দোয়া ও আশীর্বাদ
    স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া
    ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার