
সমীর ভট্টাচার্য :
মতলব পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ নলুয়া বাইতুল আমান জামে মসজিদ ঈদগা ময়দানে সরকার বাড়ির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে কেন্দ্রীয় সাংসদদের সাবেক সহ-সভাপতি মোঃ আশরাফুর রহমান বাবু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাইতুল আমান জামে মসজিদের সভাপতি ফরহাদ সরকার আরিফ ।
এ সময় উপস্থিত ছিলেন চান মিয়া সরকার, শাহআলম মোল্লা, বিল্লাল হোসেন সরকার, যুব নেতা আমির খান, অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা কায়েস প্রধান, সাংবাদিক দিপু সরকার, ছাত্রদল নেতা ফয়সাল খন্দকার, খোরশেদ আলম সানি, আনোয়ার হোসেন গাজী, ফারুক সরকার, সাইফুল সরকার, জাহিদ সরকার, দুজাহান সরকার, বিলাল হোসেন প্রধান, নাজমুল হাসান মাসুদ, আরিফ বেপারীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রিয়াজুল ইসলাম ।
