
সমির ভট্টাচার্য্য ঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌর আওয়ামী যুবলীগ। একুশে ফেব্রুয়ারির সকাল ৯টায় নারায়ণপুর ডিগ্রি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণপুর পৌর যুবলীগ ও শ্রমিকলীগ।
নারায়ণপুর পৌর আওয়ামী যুবলীগের পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, পৌর
যুবলীগের সভাপতি কামরুজ্জামান মুন্সি কাকন, সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, রিপন প্রধান, যুবলীগ নেতা রবিউল আলম প্রধান, নূর-ই-পাটওয়ারী, সায়েম প্রধান, মনির হোসেন, নাসির প্রধান, রবিউল আলম, জামাল প্রধান, গিয়াস উদ্দিন তালুকদার, দেলোয়ার হোসেন, মুক্তার হোসেন, সাইফুল ইসলাম খান, মামুন প্রধান, জিসান প্রধান, শাহপরানসহ যুবলীগের নেতাকর্মীরা।
এদিকে নারায়ণপুর পৌর শ্রমিকলীগের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, পৌর শ্রমিকলীগের সভাপতি মো. শাহাজান প্রধান, সহ-সভাপতি মো. মিজান প্রধান, মো. ফারুক প্রধান এবং সাধারণ সম্পাদক মো. জাফর পাটওয়ারীসহ সংগঠনের নেতাকর্মীরা।
