
মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা):
কুমিল্লার বুড়িচং উপজেলার ৫ নম্বর পীরযাত্রাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাহেরচর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী মো. খোকন ভূঁইয়ার উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) এশার নামাজের পর বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসী, মুরুব্বি, যুবসমাজ ও নারীদের অংশগ্রহণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুফতি আবদুল কাদের। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. খোকন ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী নুরুল ইসলাম ভূঁইয়া। সঞ্চালনা করেন লুৎফর রহমান ভূঁইয়া ও মোজাম্মেল হক ভূঁইয়া।
এ সময় বক্তব্য রাখেন আবু মুছা ভূঁইয়া, লুৎফর রহমান ভূঁইয়া, মোজাম্মেল হক ভূঁইয়া, নুরুল আমিন ভূঁইয়া, আলমগীর হোসেন ভূঁইয়া, মহাসিন ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, মাহাবুব রহমান ভূঁইয়া, মনির হোসেন ভূঁইয়া, স্বপন, উসমান গনি ভূঁইয়া, সালাউদ্দিন, আবদুল জলিল ঠিকাদার ও শাহীন ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বিশেষ করে গ্রামের রাস্তাঘাট সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।
বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি গ্রামের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. খোকন ভূঁইয়া বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এলাকাবাসীর আশা-আকাঙ্ক্ষা, দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবেন। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আঃ বাতান ভূঁইয়া, সুরুজ ভূঁইয়া, ডা. হুমায়ুন কবির, রবিউল, রশিদ, মজিব, মুক্তার, জাকির, শহিদ, তহিদ, নবু ও সাইফুলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
