শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • পুনাকের পক্ষ থেকে সেই নবজাতক শিশুটিকে উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান
  • পুনাকের পক্ষ থেকে সেই নবজাতক শিশুটিকে উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান

    ধনাগোদা বার্তা.

     

    নাঈম মিয়াজী, মতলব উত্তর:

    হাসপাতালের সিজারিয়ান বিল পরিশোধ করতে না পেরে বিক্রি হওয়ার পরে উদ্ধার হওয়া সেই শিশু মোঃ আবরারকে উপহার সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করছেন পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুর।

    শনিবার সকালে পুনাক কেন্দ্রীয় কমিটির সভাপতির নির্দেশে পুনাক চাঁদপুরের সভানেত্রী ডাঃ আফসানা শর্মী শিশু সামগ্রী, শীতবস্ত্র ও নগদ অর্থ নিয়ে মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভার বারআনি গ্রামে শিশুটির বাড়িতে হাজির হন।

    এসময় পুনাক চাঁদপুরের সাধারণ সম্পাদক শাহীনা বেগম, দপ্তর সম্পাদক ইশানা আরাফাত ও সদস্য সোনিয়া কামাল উপস্থিত ছিলেন। এছাড়াও সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল উপস্থিত ছিলেন।

    পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী বলেন, হারিয়ে যাওয়া শিশুটি তার মায়ের কোল ফিরে পাওয়ায় আমি খুবই আনন্দিত। তাই কেন্দ্রীয় পুনাক সভাপতি জীশান মীর্জার নির্দেশনায় আমরা উপহার সামগ্রী ও নগদ অর্থ উপহার নিয়ে এসেছি। আমরা আশা করি সাসনের দিনগুলোতেও এই শিশুটির পাশে থাকব।

    চাঁদপুর জেলা পুলিশ সুপারের সহধর্মিণী আরও বলেন, শিশুটির বাবা বর্তমানে পলাতক রয়েছে। তাকে খুঁজে বের করে একটি কাজের ব্যবস্থা করে দিতে থানা পুলিশকে বলা হয়েছে। আমি শিশুটির সার্বিক মঙ্গল কামনা করি।

    উল্লেখ্য, গত ২৬ জানুয়ারী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পালস এইড জেনারেল হাসাপাতাল এন্ড ডায়াগনিস্টিক সেন্টারে সিজারিয়ান বিল পরিশোধ করতে না পারায় শিশুটিকে বিক্রি করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ঘটনাটি সাংবাদিকদের নজরে আসলে ব্যাপক ভাইরাল হয়। পরে গত ৩ ফেব্রুয়ারী উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে দরিদ্র মা তামান্না বেগমের কোলে ফিরিয়ে দেওয়া হয়। পরে শিশুটির নাম রাখা হয়েছে মোঃ আবরার। এদিকে শিশুটি জন্ম নেওয়ার আগেই সিজারিয়ানের টাকা যোগাড় করতে না পেরে তার পিতা দিন মজুর মোঃ আলম নিরুদ্দেশ হয়ে যান।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।