শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • প্রশাসনের নির্দেশ অমান্য করে মুন্সিরহাটে সড়কের ওপর পশুর হাট, যানজটে ভোগান্তিতে যাত্রীরা
  • প্রশাসনের নির্দেশ অমান্য করে মুন্সিরহাটে সড়কের ওপর পশুর হাট, যানজটে ভোগান্তিতে যাত্রীরা

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধিঃ

    প্রশাসনের নির্দেশ অমান্য করে মতলব দক্ষিণ উপজেলায় মুন্সিরহাটবাজার এলাকায় মতলব-বাবুরহাট-পেন্নাই আঞ্চলিক সড়কের ওপর এক কিলোমিটার দীর্ঘ জায়গাজুড়ে কোরবানির পশুর হাট বসানো হয়েছে।

    ৬ জুলাই বুধবার সকাল থকে ওই হাটের কার্যক্রম শুরু হয়। এতে সড়কটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় দেড় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঈদে ঘরমুখো যাত্রী এবং অন্যান্য যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    গতকাল বুধবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ওই এলাকায় অবস্থান করে দেখা যায়, মুন্সিরহাটবাজার এলাকায় মতলব-বাবুরহাট-পেন্নাই আঞ্চলিক সড়কের ওপর এক কিলোমিটার দীর্ঘ স্থানজুড়ে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। সড়কটির অর্ধেক প্রস্থে সারি সারি করে রাখা হয়েছে কোরবানির গরু ও ছাগল। সেখানে পশুর ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই।

    যানবাহন চলাচলেরও সুযোগ নেই তেমন। সেখানে দেড় কিলোমিটার এলাকায় আজ দিনভর দফায় দফায় যানজটের সৃষ্টি হয়। মাঝে মাঝে থানা ও ট্রাফিক পুলিশ ওই যানজট দূর করার চেষ্টা চালায়। যানজটের কবলে পড়ে তীব্র গরমে ওই পথের যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহায়। বাজারটিতে ঈদের কেনাকাটা করতে আসা লোকদেরও বিড়ম্বনা পোহাতে হয়। ব্যাহত হয় ঈদের বেচাকেনাও।

    উপজেলার নারায়নপুরের আলী আক্কাস বলেন চাঁদপুর থেকে একটি অটোরিকশায় বাড়ি যেতে বিকেল মুন্সিরহাট বাজার পেরহতে দীর্ঘ যানজটের কবলে পরি। তীব্র গরমে সেখানে প্রায় দেরঘন্টা অটোরিকশায় বসে থাকতে হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যানজট কিছুটা দূর হয়। সড়কের ওপর এভাবে পশুর হাট বসানো নিয়মবহির্ভূত।

    পশুর হাটটির ইজারাদার জহিরুল ইসলাম হাজরা বলেন, পৌরসভা থেকে প্রায় চার লাখ টাকায় ইজারা নিয়ে সেখানে বৈধভাবেই পশুর হাট বসিয়েছি। অতীতেও এভাবেই সেখানে পশুর হাট বসেছিল।

    মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন বলেন, গত ১০০ বছর ধরে ঐতিহ্যগতভাবেই ওই বাজারে সড়কের ওপর কোরবানির পশুর হাট বসছে। বার্ষিক ইজারা নিয়েই ওই হাট বসিয়েছেন সংশ্লিষ্ট ইজারাদার।

    মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, যানজট দূর করতে থানা-পুলিশের তিনটি দল এবং ট্রাফিক পুলিশের একটি দল সার্বক্ষণিক সেখানে কাজ করছে। আজ সন্ধ্যায় সহকারী পুলিশ সুপারের (মতলব সার্কেল) কার্যালয়ে হাটটির ইজারাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ডাকা হয়েছে।

    ইউএনও ফাহমিদা হক জানান, সড়কের ওপর পশুর হাট না বসাতে পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও স্থানটি ইজারা দিয়ে পশুর হাট বসানো হয়েছে।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।