শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • ফলোআপ…….. প্রশিক্ষণের ভাতা আত্মসাতে ঘটনায় যুব উন্নয়ন কর্মকর্তার বিরোদ্ধে তদন্ত
  • ফলোআপ…….. প্রশিক্ষণের ভাতা আত্মসাতে ঘটনায় যুব উন্নয়ন কর্মকর্তার বিরোদ্ধে তদন্ত

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি :

    মতলব দক্ষিণ যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেনের বিরুদ্ধে প্রশিক্ষণের ভাতা আত্মসাতের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাঁদপুর জেলা যুব উন্নয়নের উপপরিচালক নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    উপ পরিচালক নুর মোহাম্মদ বলেন, প্রশিক্ষনার্থীদের টাকা আত্মসাৎ এর বিষয়টি চাঁদপুরের বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হওয়ার পর আমাদের নজরে আসে। স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য বিষয়টি তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণে একজন সহকারী পরিচালক সহ দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

    তারা বিষয়টি তদন্ত করে দেখছে। তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুলার ইয়ং পিপল অফ বাংলাদেশ’ সংক্ষেপে টেকাব শীর্ষক কারিগরি সহায়তায় মতলব দক্ষিণ উপজেলায় ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে ৪৪ দিনব্যাপী ৪০ জন প্রশিক্ষনার্থী কে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়।

    প্রশিক্ষণে উপজেলার বেকার ২০ জন তরুণ ও ২০ জন তরুণী অংশগ্রহণ করে। প্রশিক্ষণের জন্য জনপ্রতি যাতায়াত ভাড়া বাবদ ২০০ টাকা এবং নাস্তার জন্য ১০০ টাকা সহ মোট ৩০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। সেই হিসেবে প্রত্যেক প্রশিক্ষনার্থীর অনুকূলে ১৩,২০০ টাকা পাওয়ার কথা থাকলেও কোনো প্রশিক্ষনার্থী উক্ত নির্ধারিত টাকা পাননি। আর এই বিষয়টি নিয়ে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীরা লিখিত অভিযোগ করেন।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।