
“বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে,
উৎসর্গে উদ্ভাসিত হোক মনুষ্যত্ব”
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটি সংগঠনের নবীন সদস্য বরণ উৎসব পালিত হয়েছে।
গতকাল ১২ মার্চ মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবীন সদস্যদের বরণ করা হয়েছে। নবীন সকল সদস্যরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। স্বেচ্ছাসেবী কাজে উদ্বুদ্ধ হয়ে একই সঙ্গে ১৭জন স্বেচ্ছাসেবী এ সংগঠনে যোগদান করে।
নবীন সদস্যদের সাথে আলাপ করে জানা যায়, বিগত দিনগুলোতে এ সংগঠনটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তারাও অনুপ্রাণিত হয়েছে। তাদের এমন মহতী কার্যকলাপে উদ্বুদ্ধ হয় তারা এ সংগঠনটিতে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল নবীন সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ফ্রেন্ডস জোন সোসাইটি সংগঠন বিশ্বাস করে তাদের উপস্তিতিতে সংগঠনের কার্যক্রম আরো বেগবান হবে এবং মতলব তথা বাংলাদেশ একটি আদর্শ স্বেচ্ছাসেবী সংগঠন পাবে। যার মাধ্যমে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষরা তাদের ন্যায্য অধিকার পাবে।
এসময় সংগঠনের সকল সদস্য গণ সহ নবীনরা উপস্থিত ছিলেন।
