শিরোনাম
বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত কালিগঞ্জে জমি নিয়ে বিরোধ: তিন ভাইকে হয়রানির অভিযোগে আদালতে মামলা প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানালেনসোহেল আহম্মদ বুড়িচংয়ে ফিসারিতে বিষ প্রয়োগ করে লক্ষ টাকার মাছ নিধন, মৎসচাষীর আহাজারি বুড়িচংয়ের পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খোকন ভূঁইয়ার নির্বাচনী উঠান বৈঠক জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা রাতারাতি কাঁচা কলা পাকা! আড়তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন জনমনে দেশের মাটিতে কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না — জালাল উদ্দীন এমপি বুড়িচংয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি – যুবদল-ছাত্রদলসহ অঙ্গসংগঠনের অবস্থান বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত
  • বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা :

    কুমিল্লার বুড়িচংয়ে সবজির বাজারে নেই স্বস্তি। বস্তা ভর্তি টাকা নিয়ে বাজারে গিয়েও পকেট ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা। আর ক্রেতাদের মুখে নেই হাসি।

    এ বছর শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও উপজেলার বিভিন্ন কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম এখনো লাগামহীন। বর্তমানে বেশির ভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি।

    আকারভেদে ফুলকপি ও বাঁধাকপি প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে শিম নেমে এসেছে ৬০ থেকে ৮০ টাকায়। পটোল ৪০ টাকা, মিষ্টিকুমড়া কেজি প্রতি ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। উচ্ছে ৮০ টাকা, শসা ৫০ টাকা এবং জাতভেদে বেগুন ৪০ থেকে ৫০ টাকা কেজি।

    এছাড়া পেঁপে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা, মুলা ২০ টাকা, ওলকপি ৫০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা এবং কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লম্বা লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায়।

    তবে আমদানিকৃত টমেটোর দাম এখনো বেশ চড়া। কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকা এবং গাজরের দামও এখনো তুলনামূলকভাবে বেশি।

    অন্যদিকে আলু, পেঁয়াজ ও রসুনের দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। আলু প্রতি কেজি ২০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ৮০ টাকা এবং আদা ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    স্থানীয় সবজি বিক্রেতা কামাল জানান, প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে।

    ক্রেতারা বলছেন, বাজারে এসে মন খারাপ হয়ে যায়।

    এদিকে মাছ, মুরগি ও ডিমের দামও বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৩২ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা, সোনালি মুরগি ৩২০ থেকে ৩৩০ টাকা, পাকিস্তানি মুরগি ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    মাছের বাজারে তেলাপিয়া ১৬০ থেকে ২০০ টাকা কেজি, সিলভার কার্প ১৮০ থেকে ২০০ টাকা, মানভেদে রুই ২৮০ থেকে ৩২০ টাকা, মৃগেল ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙ্গাস ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    দেশী মাছ যেন আগুন , পুটি ২০০ টাকা কেজি প্রতি।
    শিং মাছ ২৫০ টাকা কেজি, শৌল মাছ ৬০০ টাকা কেজি,টেংরা মাছ কেজি প্রতি ৫০০ টাকা, চিংড়ী কেজি প্রতি ৮০০ থেকে ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে,

    তবে গরুর, খাসির মাংসের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি, খাসির মাংস ১০০০ হাজার থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    সব মিলিয়ে বলা যায়, সবজির বাজারে স্বস্তি ফেরেনি। মাংস কিনতে গিয়েও ক্রেতাদের এখনো বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।

    আরও পড়ুন

    কালিগঞ্জে জমি নিয়ে বিরোধ: তিন ভাইকে হয়রানির অভিযোগে আদালতে মামলা
    প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানালেনসোহেল আহম্মদ
    বুড়িচংয়ে ফিসারিতে বিষ প্রয়োগ করে লক্ষ টাকার মাছ নিধন, মৎসচাষীর আহাজারি
    বুড়িচংয়ের পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খোকন ভূঁইয়ার নির্বাচনী উঠান বৈঠক
    জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা
    রাতারাতি কাঁচা কলা পাকা! আড়তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন জনমনে
    দেশের মাটিতে কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না — জালাল উদ্দীন এমপি
    বুড়িচংয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি – যুবদল-ছাত্রদলসহ অঙ্গসংগঠনের অবস্থান