শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন
  • বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।। 

    শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আয়োজিত আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

    শনিবার  (১৪ নভেম্বর) কুমিল্লার বুড়িচং পৌরসভার জগতপুর এ ডি এইচ সিনিয়র  ফাজিল  মাদ্রাসা কেন্দ্রে  আলোকিত জগতপুর কর্তৃক আয়োজিত ‘বৃত্তি পরীক্ষা  সকাল সাড়ে ৯টায়  অনুষ্ঠিত হয়।

    আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষায় কেন্দ্র -৩ টি, স্বেচ্ছাসেবক ৪০জন, জেলার ৪ টি  উপজেলা থেকে  ৪১ টি বিদ্যালয়ের ৮৩০জন  শিক্ষার্থী 

    অংশ গ্রহণ করেন। ,  

    পরীক্ষা নিয়ন্ত্রণ – মোঃ আতিক চৌধুরী, সহকারী – অধ্যাপক ( হিসাববিজ্ঞান)  কুমিল্লা ভিক্টোরিয়া), 

    কেন্দ্র সচিব আতিক মাষ্টার, মোঃ মাছুম,মোঃ সফিকুল ইসলাম (মিঠু),বৃত্তি পরিচালনা পর্ষদ,মোঃ  আতিক চৌধুরী, মোঃ নাসির উদ্দিন ( গাজী), ওমর ফারুক সুমন,আবু ইউসুফ ভূঁইয়া, সাইদুল ইসলাম সুমন, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার রেজাউল হক।

    অতিথি – আলহাজ্ব আব্দুল জলিল,আলহাজ্ব ইউসুফ মেম্বার, অধ্যাপক অহিদুর রহমান, আলহাজ্ব কবির হোসেন, মোঃ ইসরাফিল আলম,আব্দুর রহিম, মোঃ সানাউল্লাহ মোল্লা, জসিম উদ্দিন মেম্বার, আঃ রব মেম্বার,  হাজী শাহজাহান, ফয়েজ মাষ্টার, তাজুল ইসলাম মাষ্টার, ইছাক মেম্বার, আব্দুল হান্নান, ফারুক চৌধুরী,  মাছুমা আক্তার, হাবিবা খানম, ফারুক হোসেন খান, দীপক চন্দ্র কর্মকার।

    পরীক্ষা চলাকালে কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আতিক চৌধুরী । তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং আয়োজকদের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মনোযোগ ও শৃঙ্খলার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেখে সন্তোষ প্রকাশ করেন।

    পরিদর্শনকালে মোঃ আতিক চৌধুরী  বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। তিনি আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন কার্যক্রম আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

    পরীক্ষা চলাকালে কেন্দ্রজুড়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পরিদর্শকরা পরীক্ষার নিয়ম-শৃঙ্খলা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন। বিভিন্ন কক্ষে শিক্ষার্থীদের মনোযোগের সঙ্গে উত্তরপত্র পূরণ করতে দেখা যায়।

    আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, জ্ঞানচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখাই এ বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

    সুশৃঙ্খল পরিবেশে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে আলোকিত জগতপুর  ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীদের মধ্যে সন্তোষ দেখা গেছে।

    আরও পড়ুন

    মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
    আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।
    মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন
    বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
    বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
    কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে 
    বাকশীমুল মধ্য পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাজী জসিম উদ্দিন এমপি’র মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মুন্নার নির্বাচনী প্রচারণা