শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবের ঐতিহ্যবাহী মেহারনে লক্ষীপূজা অনুষ্ঠিত – দশরা ১১ অক্টোবর
  • মতলবের ঐতিহ্যবাহী মেহারনে লক্ষীপূজা অনুষ্ঠিত – দশরা ১১ অক্টোবর

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্য ঃ

    চাঁদপুর জেলার মতলব দক্ষিন উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে ৯ নং ওয়ার্ড মেহারনে গ্রামে উৎসব মুখর পরিবেশে প্রায় ২৫টি পূজা মন্ডপে শ্রী শ্রী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হয়েছে । এ পূজা উপলক্ষে সমস্থ এলাকাজুরে মেলার আয়জন করা হয়েছে । গত ৯ অক্টোবর রবিবার রাতে শারদ পুর্নিমা কোজাগরী লক্ষীপূজা অনুষ্ঠিত হয় ।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহারন শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সাধারন সম্পাদক ও ইউপি সদস্য ভরত চন্দ্র দাস ( সাধু ) এলকর গন্যমন্য ব্যক্তিবর্গরা । শারদ পূর্ণিমা কোজাগরী পূর্ণিমা, রাস পূর্ণিমা, লক্ষ্মী পূজা নামেও পরিচিত। ‘কোজাগরী’ শব্দের অর্থ ‘জেগে থাকা’। এই উৎসব ঘিরে বা এর পেছনেও রয়েছে অনেক লোককথা। এক হিন্দু ধর্মের রাজা এক আর্থিক সংকটের সম্মুখীন হয় যার কারণে রাজার ধন সম্পদ কমতে শুরু করে। রাজার উদ্বেগ ও কষ্ট দেখে রাণী এ রাতে উপবাস পালন করেন। এরপর সারা রাত জেগে লক্ষ্মী দেবীর আরাধনা করেন ।

    তখন দেবী লক্ষ্মী দেবী তার পূজা ও উপবাসে অত্যন্ত প্রসন্ন হন এবং তাঁর স্বামী অর্থাৎ রাজাকে আশীর্বাদ করেন, যাতে তাঁর রাজ্যে ধন-সম্পদ বা সমৃদ্ধির কোনও অভাব না হয়। এর কারণে অনেকে শারদীয় পূর্ণিমার রাতে জাগরণ করেন। পৌরাণিক কাহিনী অনুসারে, শারদ পূর্ণিমার দিনে সাগর মন্থনের সময় দেবী লক্ষ্মী সাগর থেকে জন্মগ্রহণ করেছিলেন।

    এর কারণেও এই পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। কোজাগরী পূর্ণিমার জন্য, অনেক ঋষিরাও বিশ্বাস করেন যে এই রাতের চাঁদের জ্যোৎস্নার আশ্চর্যজনক নিরাময় ক্ষমতা রয়েছে এবং এটি মন ও আত্মার জন্য উপকারী। কিছু এলাকায় নববিবাহিত মহিলা এবং অবিবাহিত মেয়েরাও এই পূজায় উপবাস পালন করেন । এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে পুজো করলে সুখ-সমৃদ্ধির পাশাপাশি গৃহে সদাচারী স্বামীও পাওয়া যায়। আগামী ১১ অক্টোবর মঙ্গলবার রাতে মেহারন জুনিয়র উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষীর দশরা অনুষ্ঠিত হবে ।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।