
সমির ভট্টাচার্য্য ঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর (৪৭)তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়নপুর ইউনিয়নের জোরপুল বাজারে
আলোচনা সভা, মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ আগস্ট ২০২২, বুধবার, সময়: বিকাল ৩ ঘটিকায় উপজেলা জোড়পুল বাজারে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সিরাজুল মোস্তফা তালুকদার ।
উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি শরিফ উল্লাহ পাটোয়ারী জিলনের সভাপতিত্বে ৪নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি সফিউল্লা খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদেরর সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল। জেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক হোসাইন মোহাম্মদ কচি, নারায়নপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রুবায়েত হাসান ইহাম, সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক উচমান পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য জহির পাটোয়ারী প্রমুখ। এ সময় উইনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । আনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ দুলাল বকাউল ।
