শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবের বহরী উবির কমিটি নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল
  • মতলবের বহরী উবির কমিটি নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি :

    মতলব দক্ষিণ উপজেলার বহরী উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানিজিং কমিটি নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল ।

    জানা যায়, বহরী উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে সাধারন সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। তাদের মধ্যে একজন যাচাই বাছাইয়ে বাতিল হয়। বাকী ১২ জনে মধ্যে ৮ জন স্বেচ্ছায় প্রিসাইডিং কর্মকর্তার কাছে আবেদনপত্র দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চার জন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন এবং গত ১৬ জুন বিদ্যালয়ে মিলনায়তনে সভাপতি নির্বাচনের লক্ষ্যে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খান, প্রিসাইডিং অফিসার এর দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সহ ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য, শিক্ষক প্রতিনিধিগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ রফিকুল ইসলাম নির্বাচিত হন।

    কিন্তু একটি কুচক্রী মহলের প্ররোচনায় পড়ে ম্যানেজিং কমিটির নির্বাচন থেকে যে সকল প্রার্থী স্বেচ্ছায় তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন তাদেরকে দিয়ে বিভিন্ন স্থানে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে ম্যানেজিং কমিটি ও বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন বলে জানা যায়।

    ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের নীতি অনুসারে আমি সভাপতি নির্বাচিত হয়েছি। কিন্তু একটি কুচক্রী মহল আমাকে এবং বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিভিন্ন স্থানে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করছে।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।