
সমির ভট্টাচার্য্য:
মতলব দক্ষিন উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য ভরত চন্দ্র দাসে পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করা হয় ।
১৯ জানুয়ারী বুধবার মেহরন গ্রামে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র ( কম্বল ) বিতরন করা হয় । এ সময় উপস্হিত ছিলেন মেহরন জগন্নাথ দেব মন্দিরের নিত্যসেবা পরিচালক প্রানকৃষ্ণ দাস, সমাজ বন্ধু ধর্ম পরায়ন মাধব দাস, বিশিষ্ট ব্যবসায়ী খোকন দাস, কার্তিক দাস, বাদল দাস, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাসসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা ।
নব নির্বাচিত ইউপি সদস্য ভরত চন্দ্র দাস বলেন আমি এ গ্রামেরই সন্তান আপনাদের সুখে দুঃখে পাশে থেকে সেবা করতে এসেছি । আপনাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন তাই আমি সকলের কাছে কৃতজ্ঞ । আমার জন্য সবাই দোয়া ও আশির্বাদ করবেন ।
