
সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগের নির্দেশে খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি, জামাত ও জঙ্গীদের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে ৩নং খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ ডিসেম্বর বিকেল ৪টায় উপজেলার নারায়ণপুর বাজার বাস স্ট্যান্ড হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নারায়ণপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাস স্ট্যান্ডে এসে শেষ হয়।
এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রিপন তালুকদার, সহ-সভাপতি মো. আলাউদ্দিন মিয়াজী , সালাউদ্দিন হাওলাদার , মোঃ হোসেন, সাধারন সম্পাদক ইব্রাহিম ঢালী, সাংগঠনিক সম্পাদক মো. মমিনুল ইসলাম মিয়াজী, সহ সাংগঠনিক সম্পাদক সাকিল আহম্মেদ, সভাপতি পদপ্রার্থী আনন্দ চক্রবর্তী, সবুজ প্রধান, ইজার প্রধান, সাধারন সম্পাদক পদপ্রার্থী ফয়সাল মিয়াজী, ছাত্রলীগ নেতা মাসুদ প্রধান, স্বজিব মুন্সি, মোঃ শাহিন, ইসাক কাজী ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক সুশিল দাস প্রমুখ এ ছারাও ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
