শিরোনাম
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে ছাত্রসমাজের ১৩ দফা দাবি মেনে নিলেন পরিবহন মালিকরা
  • মতলবে ছাত্রসমাজের ১৩ দফা দাবি মেনে নিলেন পরিবহন মালিকরা

    ধনাগোদা বার্তা.

    Good

    সমির ভট্রচার্য্য :

    মতলব দক্ষিণে গত কয়েক দিনে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৬ জন গুরতর আহত পওয়ায় নিরাপদ সড়কের দাবিতে সাধারণ ছাত্রসমাজ ও জনগনের পক্ষ থেকে
    মতলব এক্সপ্রেস, জৈনপুর পরিবহন ও জৈনপুর এক্সপ্রেস মালিকদের নিকট ১৩ দফা যৌক্তিক দাবি জানিয়েছিলেন মতলবের সচেতন ছাত্রসমাজ ও জনগন । গত ৪-৫ দিন যাবত তারা সড়কে অবস্থান করে তিনটি পরিবহনের বাসের চালকের লাইসেন্স, ফিটনেস সহ ১৩ দফা দাবি করে আসছিলেন ।

    অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের মধ্যস্থতায় ছাত্র সমাজের দাবি মেনে নেয় তিন পরিবহন মালিক পক্ষ । মালিক পক্ষের নেতৃবৃন্দরা বলেন আমরা ছাত্রসমাজের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছি । আমরা তাদের দাবি মেনেই সড়কে পরিবহন চালাবো ।
    ছাত্রসমাজের নেতৃবৃন্দরা বলেন আমাদের দাবি পূরন না হওয়া পর্যন্ত আমরা আন্দলোন চালিয়ে যাব।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন উভয় পক্ষের সাথে আলোচানা মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। ছাত্রসমাজের ১৩ দফা দাবী পরিবহন মালিক পক্ষ মেনে নিয়েছে । ওই নিয়ম মেনেই তারা গাড়ী চালাবে বলে জানিয়েছেন ।

    ছাত্রসমাজের ১৩ দফা দাবীতে যা রয়েছে….
    ১. প্রত্যেক চালকের বৈধ ও নবায়নকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
    লাইসেন্সবিহীন কোনো চালক দিয়ে গাড়ি চালানো যাবে না । ২. গাড়ির সকল কাগজপত্র হালনাগাদ ও বৈধ রাখতে হবে।
    যেমন: ফিটনেস সনদ, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন ইত্যাদি ৩. প্রতিটি বাসে স্পিড মিটার সংযুক্ত করে গতি নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।
    যেন নির্ধারিত সীমার বাইরে গাড়ি চালানো না হয়। ৪. বাবুরহাট থেকে গৌরিপুর পর্যন্ত সর্বোচ্চ গতি ৩৫-৪০ কিমি/ঘণ্টা নির্ধারণ করতে হবে। ৫. ওভারটেকিং ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। ৬. ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না।
    যদি নতুন ভাড়া নির্ধারণ করতেই হয়, সেটি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে না এবং ঈদের তিন দিন আগে থেকে শুরু হয়ে ঈদের তৃতীয় দিনের মধ্যে পূর্বের ভাড়ায় ফিরে যেতে হবে। ৭. বাস স্টপেজ ছাড়া যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো বন্ধ করতে হবে।
    নির্ধারিত সময়ের মধ্যে স্টপেজ ত্যাগ নিশ্চিত করতে হবে। ৮. প্রতিটি চালকের জন্য নির্ধারিত ড্রেস কোড চালু করতে হবে। ৯. অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করতে হবে।
    নারী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের সঙ্গে শালীন, ভদ্র ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। ১০. প্রতি বছরে চালক ও হেলপারদের ড্রাগ/মাদক টেস্ট বাধ্যতামূলক করতে হবে। যেন মাদকাসক্ত অবস্থায় কেউ গাড়ি চালাতে না পারে।
    ১১. দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে।
    কারও মৃত্যু হলে তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
    ১২. দৈনিক টার্গেট নির্ধারণ করে চালকদের বেপরোয়া চালনায় বাধ্য করার সংস্কৃতি বন্ধ করতে হবে।
    ১৩. প্রতিটি বাসে ড্যাশ ক্যামেরা (ড্যাশবোর্ড ক্যামেরা) স্থাপন করতে হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)