
সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের পুর্ব বাড়ৈগাঁও গ্রামে ফারুক মিয়া (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যুর তিন দিন পরে কবর থেকে লাশ উত্তলন করেছে পুলিশ। এ ঘটনায় আটক দুইজনকে আদালতে প্রেরন করা হয়েছে।
জানা যায়, বাড়ৈগাঁও গ্রামে বাচ্চু প্রধানিয়ার ছেলে ফারুক (৩৮) মৃত্যু নিয়ে এলাকায় রহস্য তৈরি হয়েছে। পরিবারের দাবি, তাঁকে হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। থানা পুলিশকে না জানিয়ে তরিঘরি করে লাশ মাটি দিয়ে দেয়। মৃত ফারুকের লাশ গোসল করাতে গিয়ে তার শরিরের বিভিন্ন স্থানে ক্ষত দেখতে পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে এ ঘটনায় থানায় মামলা করেন ফারুকের বাবা বাচ্চু প্রধানিয়া।
এরই ধারা বাহকিতায় আদালতের নির্দেশশে ১৩ জুলাই সকালে নাদিমখার দিঘীর পাড় পারিবারিক কবর স্থান থেকে লাশ উত্তলন করা হয়। ময়নাতদন্তের জন্য চাঁদপুর প্রেরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সেটু কুমার বড়ুয়া, সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল ইয়াসির আরাফাত, অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, এসআই রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গরা।
