
সমির ভট্টাচার্য্য:
মতলব বাজারের প্রানকেন্দ্রে আগ্রনী ব্যাংক রোডের সাহা মেডিকেল হলে ক্যাশ বক্স থেকে ত্রিশ হাজার টাকা চোরি করে নিয়েছে এক চুর।
৩ ফেব্রুয়ারী বৃহস্প্রতিরা বেলা সারে তিনটার সময় ওই চোর ঔষধ কিনবে বলে দোকানে আশে দোকান মালিক সজিব সাহা বাসায় থাকায় মোবাইলে ফোন করে ওই চোর পরে দোকানে স্টাফ পিতুল ঘোঘের কাছে মোবাইলে ব্যবস্থাপত্র দেখায় । এর মধ্যে ওই লোককে দাড় করিয়ে অন্য দোকানে ঔষধ আনতে যায় পিতুল ঘোষ।
ঔষধ নিয়ে দোকানে এসে দেখে ওই লোক চলে গেছে দোকানের ফ্লোরে একশত টাকা পরে আছে তখন পিতুল ঘোষের সন্ধেহ হলে ক্যাশবক্স খুলে দেখে ক্যাশে রাখা প্রায় ত্রিশ হাজার টাকা নিয়ে চলে যায় চোর। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে পিতুল ঘোষ ঔষধ আনতে বাহিরে গেলে ওই চোর দোকানের ভিতরে প্রবেশ করে চেয়ারে বসে ড্রয়ার খুলে টাকা নিয়ে চলে যায় । পরে চোরের মোবাইল নসম্বার থেকে ফেইসবোক আইডি সনাক্ত হয়।
আইডিতে তার নাম মুসা ইব্রাহিম। এ বিষয়ে সাহা মেডিকেল হলের মালিক সজিব সাহা মতলব দক্ষিন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে যানান তিনি ।
