শিরোনাম
বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত কালিগঞ্জে জমি নিয়ে বিরোধ: তিন ভাইকে হয়রানির অভিযোগে আদালতে মামলা প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানালেনসোহেল আহম্মদ বুড়িচংয়ে ফিসারিতে বিষ প্রয়োগ করে লক্ষ টাকার মাছ নিধন, মৎসচাষীর আহাজারি বুড়িচংয়ের পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খোকন ভূঁইয়ার নির্বাচনী উঠান বৈঠক জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষের বৃষ্টি নামলেই থেমে যায় কাজের থাবা রাতারাতি কাঁচা কলা পাকা! আড়তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন জনমনে দেশের মাটিতে কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না — জালাল উদ্দীন এমপি বুড়িচংয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি – যুবদল-ছাত্রদলসহ অঙ্গসংগঠনের অবস্থান বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব >> ময়মনসিংহ বিভাগ
  • মতলবে দি একমি ল্যাবরেটরিজ কোম্পানির বিক্রয় প্রতিনিধির আত্মহত্যা
  • মতলবে দি একমি ল্যাবরেটরিজ কোম্পানির বিক্রয় প্রতিনিধির আত্মহত্যা

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির বিক্রয় প্রতিনিধি আব্দুর রহমান (৪০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১৭ জুলাই) সকালে মতলব দক্ষিণ থানা পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

    প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার সদর উপজেলার কুদ্দুস সরকারের ছেলে আব্দুর রহমান বিগত এক যুগেরও বেশি সময় ধরে মতলব দক্ষিণ উপজেলায় দি একমি ল্যাবরেটরিজ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন সকাল আনুমানিক সাড়ে আটটা থেকে ৯টায় কোম্পানির এরিয়া ম্যানেজার আবুল কাশেম রুটিন ওয়ার্ক পর্যবেক্ষণের জন্য উপজেলায় কর্মরত সকল বিক্রয় প্রতিনিধিদের সাথে মিটিং করেন। মিটিং এর সময় আব্দুর রহমান এর মুঠোফোনে কল দিয়ে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে তারা তার ভাড়া বাসায় গিয়ে বেশ কয়েকবার ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে বিক্রয় প্রতিনিধি আব্দুর রহমানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

    নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আব্দুর রহমানের মৃতদেহ উদ্ধারের সময় পুলিশ একটি সুইসাইড নোট পেয়েছে। যেখানে তার মৃত্যুর জন্য কোম্পানির এরিয়া ম্যানেজার আবুল কাশেম দায়ী বলে দাবি করা হয়েছে।

    এদিকে মতলব দক্ষিণ থানা পুলিশ আব্দুর রহমানের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদে কোম্পানির এরিয়া ম্যানেজার আবুল কাশেমকে হেফাজতে নিয়েছে।

    আরও পড়ুন

    নেত্রকোণায় শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা হলেন শিক্ষক ও আলেম আমিনুল ইসলাম
    টাঙ্গাইলের সখীপুরে ১২টি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার
    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    কমিউনিটি ক্লিনিকের নাম বদলে ‘ফ্যামিলি ওয়েলবিয়িং সেন্টার’ হবে
    ভালুকায় অভিযোগে জড়িত ব্যক্তি ধরতে গিয়ে হামলার শিকার দুই
    ৭০ বছরের জীবনসঙ্গীকে হারালেন শেরপুরের ৮৮ বছর বয়সী সাজু
    নেত্রকোনা শহরে যানজট: অটোরিকশার দাপটে অসহনীয় ভোগান্তি
    সাংবাদিক আলিফ হত্যার বিচারে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ