
মতলব প্রতিনিধিঃ
“দৈনিক প্রিয় চাঁদপুর” পত্রিকার ২য় বর্ষপূর্তি ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আজ ১০ নভেম্বর সকাল ১০টায় মতলব কচি কাঁচা প্রাঙ্গণে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে ও প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্তের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা। এসময় তিনি বলেন, সংবাদপত্র ও সাংবাদিকরা সমাজের দর্পন হিসেবে রাস্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সমাজ বিনির্মাণে পত্রিকার ভূমিকা অপরিসীম। আপনারা পত্রিকায় মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ, অসহায়ের কথা লিখবেন। আপনাদের লেখায় আমাদের কাজের গতি বাড়িয়ে দেয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিশু সংগঠক মাকসুদুল হক বাবলু, কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনজ্জামান রোকন, মোঃ আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দাস, মতলব সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক তৌহিদুল আলম ইমু, সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, মাহফুজ মল্লিক, রেদওয়ান আহমেদ জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার মতলব দক্ষিণ প্রতিনিধি তাওহীদ পাটোয়ারী মনির ও মিজানুর রহমান এসময় উপস্থিত ছিলেন, প্রিয় চাঁদপুর এর ব্যবস্থাপনা সম্পাদক নুর মোহাম্মদ খান, লোকমান হোসেন হাবিব, আশরাফুল জাহান শাওলিন, দৈনিক প্রিয় চাঁদপুরের বিশেষ প্রতিনিধি আল আমিন মিয়াজী, সমির ভট্টাচার্য, চয়ন ঘোষ, প্রিয় চাঁদপুরের শিক্ষাঙ্গন বিভাগীয় প্রতিনিধি এএস পলাশ, শ্যামল ভট্রাচার্য, রতন চক্রবর্তী, পাঠক সংবাদ এর প্রতিনিধি শামিম আহমেদ হীরা, অঙ্গীকার বন্ধু সংগঠনের সদস্য মাহিনুর ইসলাম বৃষ্টি, আল আমিন আরিয়ান, সিমান্ত পালসহ সূধীজন। উক্ত অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলায়ত করেন, মতরব প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, গীতা পাঠ করেন প্রিয় চাঁদপুরের শিক্ষাঙ্গন বিভাগীয় প্রতিনিধি এএস পলাশ।
