শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে খাদেরগাঁও ইউপির নৌকার প্রার্থী রিপন মীরের পক্ষে আনন্দ মিছিল
  • মতলবে খাদেরগাঁও ইউপির নৌকার প্রার্থী রিপন মীরের পক্ষে আনন্দ মিছিল

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্য ঃ

    আসন্ন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীরের নৌকার সমর্থনে আনন্দ মিছিল করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকার টিকিট নিয়ে সোমবার (২৭ জুন) বিকাল ৫ টায় ঢাকা থেকে মতলবের নারায়নপুর বাজারে আসলে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মনজুর হোসেন রিপন মীরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন ওই ইউনিয়নের জনগণ।

    পরে চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মনজুর হোসেন রিপন মীরের নির্বাচনী প্রতীক নৌকা মার্কার সমর্থনে নারায়নপুর বাস স্ট্যান্ড থেকে আনন্দ মিছিল বের করে দলীয় নেতাকর্মী এবং এলাকার জনগণ। মিছিলটি নারায়ণপুর আাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পেন্নাই সড়কের মতলব ও জৈনপুর বাস কাউন্টারের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। মিছিল শেষে ইউনিয়নের জনগণের উদ্দেশ্য বক্তব্য রাখেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নৌকার মাঝি সৈয়দ মনজুর হোসেন রিপন মীর।

    বক্তব্যের শুরুতেই তিনি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন, চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা জানান।

    এসময় তিনি বলেন, সকলেই মিলে মিশে কাজ করতে হবে। আগামী ২৭ জুলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কা বিজয় করতে তিনি সকলের দোয়া কামনা করে সার্বিক সহযোগিতার দাবি জানান। তিনি আরও বলেন মতলব দক্ষিণ উপজেলার ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আমাকে সর্মথন করেছেন

    এজন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছে। এসময় তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে আবারও নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।এসময় উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।