
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতাঃ
মতলব শহরের পুরনো ফেরীঘাট এলাকার আবাসিক হোটেল আজেমেরী থেকে ১৮ সেপ্টেম্বর রবিবার দুপুর ১টার দিকে হিমেল আহমেদ (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাঁর বাড়ি মতলব উত্তর উপজেলার পূর্ব নাউরী গ্রামে। সে ওই গ্রামের খোকন প্রধানের ছেলে।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ৮ টার দিকে ওই যুবক হোটেলের ২য় তলার পূর্ব পাশের ১৯নং কেবিনে উঠে। আজ দুপুর ১২ টার দিকে হোটেল বয় তার খোঁজ করতে গেলে ভিতর থেকে কক্ষের দরজা বন্ধ পায়। ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পাওয়ার দ্রুত সে বিষয়টি হোটেলের ম্যানেজারকে জানায়।পরে ম্যানেজার ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওই যুবকের বাবা খোকন প্রধান বলেন, নয় মাস আগে আমার ছেলেকে দুবাই পাঠিয়েছি। আমরা তো জানি আমাদের ছেলে দুবাই আছে। কোনদিন বাংলাদেশে এসেছে তাও আমরা জানি না।
আজমেরী আবাসিক হোটেলের ম্যানেজার বাবর আলী জানায়, শনিবার রাত ৮টার দিকে সে হোটেলের কক্ষে উঠে। অনেক বেলা হয়ে যাওয়ার পরও তাকে না দেখে সে তার খবর নিতে লোক পাঠায়।
উপ-পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন, তাকে বমিরত বিছানায় উপুর হয়ে পড়ে আছে অবস্থায় পাই। এছাড়া মোবাইলে ছবি দেখে বোঝা গেছে বিদেশে সে গাড়ির ড্রাইভিং করতো ।
ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে সে বিষক্রিয়ায় মারা গেছে।
