শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান
  • জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মতলব চাঁদপুর প্রতিনিধি :

    আসন্ন মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী সাবিনা ইয়াছমিন জনপ্রিয়তা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করে এগিয়ে চলেছেন। তিনি নির্বাচিত হলে নারী অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

    সাবিনা ইয়াছমিন বলেন, আমি মানুষের পাশে থেকে সেবা করতে চাই। বিশেষ করে নারীর অধিকার নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করবো। জনগণের প্রতিনিধি হিসেবে সকল বিষয়ে জনসেবার মাধ্যমে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
    উল্লেখ্য, ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নে সাবেক মেম্বার, বর্তমানে গজরা ইউনিয়নের বাসিন্দা মরহুম ইউসুফ আলী খানের সুযোগ্য সন্তান, সাংবাদিক ইসমাইল খান টিটুর সহধর্মিণী সাবিনা ইয়াছমিন।

    সাংবাদিক ইসমাইল খান টিটু এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ, অসহায় মানুষকে সহযোগিতা ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজের উদ্যোগের কারণে ইতোমধ্যে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন বলে স্থানীয়দের অভিমত।

    পরিশেষে সাবিনা ইয়াছমিন বলেন, আসুন আমরা সবাই মিলে গড়ি একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ গজরা ইউনিয়ন। আগামী নির্বাচনে আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জনসেবার সুযোগ দিন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)